Administration

School College: সরস্বতী পুজোর আগেই খুলছে স্কুল-কলেজ! খুলছে পার্ক, পর্যটনকেন্দ্র; রাত্রি ১১ টা থেকে ‘নাইট কারফিউ’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩১ জানুয়ারি: অবশেষে পশ্চিমবঙ্গেও খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। সোমবার ‘নবান্ন’ থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, “অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে স্কুল। খুলছে, কলেজ-বিশ্ববিদ্যালয়- আইটিআই প্রভৃতি সবকিছুই।‌ আগামী ৩ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।” অন্যদিকে, ৭ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক পড়ুয়াদের জন্য শুরু হচ্ছে ‘পাড়ায় শিক্ষালয়’। মুখ্যমন্ত্রী’র এদিনের বক্তব্যে অবশ্য, পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্যও ‘পাড়ায় শিক্ষালয়’ এর কথা বলা হয়েছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই রাজ্য সরকারের পক্ষ সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে, বলা হয়েছে, প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি অবধি পড়ুয়াদের নিয়ে ‘পাড়ায় শিক্ষালয়’ অনুষ্ঠিত হবে।

‘নবান্ন’ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা :

বিজ্ঞপ্তি:

অন্যদিকে, রাজ্যে খুলে দেওয়া হচ্ছে পার্ক, পর্যটনকেন্দ্র প্রভৃতি। ৭৫ শতাংশ নিয়ে সবকিছুই চালু হয়ে যাচ্ছে। অফিস আদালত, রেস্তোরাঁ, বার, সিনেমা হল, জিম, সুইমিংপুল, স্টেডিয়াম, বিয়ে বাড়ি, সামাজিক অনুষ্ঠান প্রভৃতি সব জায়গাতেই ৭৫ শতাংশ উপস্থিতি গ্রাহ্য করা হচ্ছে। তবে, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোভিড বিধি-নিষেধ বলবৎ থাকবে। রাত্রিকালীন নিষেধাজ্ঞা বা নাইট কারফিউ ১০ টার পরিবর্তে রাত্রি ১১ টা থেকে করা হচ্ছে। ভোর ৫ টা অবধি অবাধ যাতায়াতের উপর নিষেধাজ্ঞা বজায় থাকছে। আপডেট: শিক্ষা সচিবের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কোভিড বিধি মেনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পুনরায় খোলা হচ্ছে পড়ুয়াদের জন্য। প্রয়োজন পড়লে হস্টেল-ও খোলা যেতে পারে। তবে, প্রতিটি ক্ষেত্রেই কোভিড বিধি মেনে চলতে হবে। উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ২ ফেব্রুয়ারি থেকেই স্কুলে যেতে হবে। অন্যদিকে, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী অবধি ক্লাস হবে শ্রেণীকক্ষে এবং প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী অবধি ক্লাস হবে ‘পাড়ায় শিক্ষালয়’ এর মাধ্যমে। সংশ্লিষ্ট বিদ্যালয়, এস এস কে, এম এস কে -র মাধ্যমে এই প্রকল্প অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে।

শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি :

স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি :

বিজ্ঞাপন :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago