Education

Paray Shikshalay: পাড়ায় শিক্ষালয়ে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকার উপস্থিতি বাধ্যতামূলক! পশ্চিম মেদিনীপুর DPSC’র নির্দেশিকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জানুয়ারি: বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে ‘পাড়ায় শিক্ষালয়’। এই প্রকল্পটিকে সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বিভিন্ন স্তরে। আজ, সোমবার (৩১ জানুয়ারি) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান এবং ডি.আই (প্রাথমিক)-দের। তাতে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে, এই কর্মসূচিতে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি বাধ্যতামূলক। এই বিষয়ে অবর বিদ্যালয় পরিদর্শক বা SI (School Inspector)- দের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (Paschim Medinipur DPSC) :

আজকের বৈঠকের পরই, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (DPSC) চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, “প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত সকল অবর বিদ্যালয় পরিদর্শক গণকে জানানো হচ্ছে যে, পাড়ায় শিক্ষালয় কার্যক্রমে সমস্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি একান্ত বাধ্যতামূলক।” এই শিক্ষামূলক কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশও দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এদিনই জেলার প্রতিটি (প্রায় ৩ হাজার) প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষকদের এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই জানিয়েছেন, “এই কার্যক্রমে জেলার প্রায় ১৫ হাজার শিক্ষক-শিক্ষিকা’র উপস্থিতি বা অংশগ্রহণ বাধ্যতামূলক। পাড়ার মধ্যে নির্দিষ্ট স্থান বেছে নিয়ে ছোট ছোট গ্রুপ করে পাঠদান করতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। অবর বিদ্যালয় পরিদর্শকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago