Administration

কল্পতরু মমতা! হাফছুটির বদলে ফুল-ছুটি সরকারি-চাকুরে জামাইদের জন্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৫ জুন: সরকারি কর্মীদের জন্য সুখবর! জামাইষষ্ঠী উপলক্ষ্যে বুধবার ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে যে, আগামিকাল সমস্ত সরকারি ও আধা সরকারি সংস্থা ছুটি থাকবে। পাশাপাশি, বিবৃতিতে বলা হয়েছে যে, পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণে যেসব রাজ্য সরকারি অফিস, শহুরে ও গ্রামীণ প্রতিষ্ঠান, কর্পোরেশন, শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে তা বুধবার বন্ধ থাকবে জামাই ষষ্ঠী উপলক্ষ্যে।

বিজ্ঞপ্তি :

প্রসঙ্গত উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই জামাইষষ্ঠীতে হাফ ছুটি বরাদ্দ করেছিলেন মমতা। এবার, আরও একধাপ এগিয়ে পুরো ছুটি উপহার দিলেন মুখ্যমন্ত্রী। সরকারি চাকুরে জামাইদের জন্য পূর্ণ ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিকে, করোনা আবহে বাঙালির অন্যতম “ইভেন্ট” জামাইষষ্ঠী কিছুটা ম্লান হলেও নিজেদের মতো করে “জামাই আদর” এর আয়োজনে খামতি রাখতে চাইছেন না কেউই। তারই মাঝে ছুটি পেয়ে স্বভাবতই খুশি সরকারি কর্মচারীরা।

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago