Corona Hospital

“পরিষেবা আরও উন্নত করার পরামর্শ দেওয়া হয়েছে”, শালবনী করোনা হাসপাতাল পরিদর্শন শেষে জানালেন রাজ্যের কোভিড ওএসডি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুন: অভিযোগ ছিল, পরিষেবার অভাব সহ পানীয় জলের সমস্যা প্রভৃতি বিষয়গুলি নিয়ে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রায় অন্তিম লগ্নে, মঙ্গলবার (১৫ জুন) রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাই শালবনী করোনা হাসপাতাল পরিদর্শনে পাঠানো হয়েছিল রাজ্যের কোভিড ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) ডাঃ গোপাল কৃষ্ণ ঢালিকে। তিনি দুপুর ১২ টা নাগাদ পৌঁছে যান শালবনী করোনা হাসপাতালে। প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন। কথা বলেন হাসপাতালের সুপার, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে। কয়েকজন রোগীর সাথেও কথা বলেছেন বলে জানা গেছে।

শালবনী করোনা হাসপাতাল পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্যকর্তা :

শালবনী করোনা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডাঃ গোপাল কৃষ্ণ ঢালি জানান, “পরিষেবা নিয়ে যে প্রশ্ন উঠছে তা ঠিক নয়! মাত্র ২৯ জন রোগী এই মুহূর্তে ভর্তি আছেন। রোগীদের সঙ্গে কথা বলে দেখলাম, তাঁরা পরিষেবা ও চিকিৎসার বিষয়ে সন্তুষ্ট। তবে, আরও উন্নত পরিষেবা দেওয়ার বিষয়ে কথা হয়েছে। CMOH এবং হাসপাতালের সুপারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।” আজকে ডাঃ ঢালির সঙ্গে ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল, সুপার তথা অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নন্দন ব্যানার্জি, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) ডাঃ জয়দেব বর্মন, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ নবকুমার দাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি প্রমুখ।

পরামর্শ দিলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের :

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

15 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

3 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

2 weeks ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago