Administration

‘বিশ্ববাংলা শারদ সম্মান’ তুলে দেওয়া হল পশ্চিম মেদিনীপুরের সেরা পুজো কমিটিগুলির হাতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ নভেম্বর: বিশ্ববাংলা শারদ সম্মান তুলে দেওয়া হলো পশ্চিম মেদিনীপুর জেলার সেরা পুজো কমিটিগুলির হাতে। সোমবার মেদিনীপুর শহরে অবস্থিত জেলা কালেক্টরেট সভাকক্ষে সেরা পুজো উদ্যোক্তাদের হাতে উপহার স্বরূপ স্মারক, ট্রফি এবং ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, জেলাশাসক ড. রশ্মি কমল, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি মহকুমা মিলিয়ে চারটি বিভাগে মোট ২০ টি পুজো কমিটির হাতে বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া হয়।

‘বিশ্ববাংলা শারদ সম্মান’ তুলে দেওয়া হল পশ্চিম মেদিনীপুরের সেরা পুজো কমিটিগুলির হাতে :

এর আগে, গত ১১ অক্টোবর মহাষষ্ঠীর সন্ধ্যায় জেলাশাসক ডঃ রশ্মি কমল সেই ২০ টি পুজো কমিটির নাম ঘোষণা করেছিলেন। মোট ৪ টি বিভাগে ‘সেরা পাঁচ’ এর তালিকা তৈরি করা হয়েছিল। জেলা প্রশাসনের বেছে নেওয়া তালিকা অনুযায়ী, সার্বিক বিচারে “সেরা পুজো” র তালিকায় যে ৫ টি পুজো কমিটি আছে, সেগুলি হল যথাক্রমে- রাঙামাটি সর্বজনীন দুর্গাপূজা কমিটি (মেদিনীপুর শহর, মেদিনীপুর সদর মহকুমা), হুমগড় সর্বজনীন দুর্গাপূজা কমিটি (মেদিনীপুর সদর মহকুমা), সবুজ সংঘ ক্লাব (খড়্গপুর মহকুমা), তেমাথানি পল্লীশ্রী দুর্গোৎসব কমিটি (খড়্গপুর মহকুমা) এবং কিসমত জগন্নাথপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি (মেদিনীপুর সদর মহকুমা)। অপরদিকে, “সেরা প্রতিমা”র তালিকায় যে ৫ টি পুজো কমিটি জায়গা পেয়েছে সেগুলি হল যথাক্রমে- রবীন্দ্রনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি (মেদিনীপুর শহর, মেদিনীপুর সদর মহকুমা), ন্যাশনাল বয়েজ ক্লাব (ঘাটাল মহকুমা), সোনাখালি স্কুলবাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি (ঘাটাল মহকুমা), কুশপাতা পঞ্চমপল্লী দুর্গাপূজা কমিটি (ঘাটাল মহকুমা) এবং নাড়াজোল দুর্গোৎসব কমিটি (ঘাটাল মহকুমা)। অন্যদিকে, “সেরা মণ্ডপ” এর তালিকায় থাকা ৫ টি পুজো কমিটি হল যথাক্রমে- আমলাশুলি সর্বজনীন দুর্গোৎসব (মেদিনীপুর সদর মহকুমা), সংযুক্তপল্লী দুর্গাপূজা কমিটি (মেদিনীপুর শহর, মেদিনীপুর সদর মহকুমা), ছোটবাজার সর্বজনীন দুর্গোৎসব সমিতি (মেদিনীপুর শহর, মেদিনীপুর সদর মহকুমা), রাধাকান্তপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি (ঘাটাল মহকুমা) এবং কুশপাতা সতেরোপল্লী সর্বজনীন (ঘাটাল মহকুমা)। এছাড়াও, কোভিড বিধি সঠিকভাবে পালন করার জন্য “সেরা কোভিড স্বাস্থ্যবিধি”র নিরীখে সেরা ৫ টি পুজো কমিটি হল যথাক্রমে- ঐক্য সম্মিলনী সর্বজনীন দুর্গোৎসব (মেদিনীপুর সদর মহকুমা), অশোকনগর সর্বজনীন দুর্গাপূজা কমিটি (মেদিনীপুর শহর, মেদিনীপুর সদর মহকুমা), আদি পূজা কমিটি (খড়্গপুর মহকুমা), প্রেমবাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি (খড়্গপুর মহকুমা) এবং বারুনি ঘাট সর্বজনীন দুর্গোৎসব কমিটি (ঘাটাল মহকুমা)।

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

4 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago