Recruitment

Midnapore: “দিদি দিদি দিদি গো, প্রতিশ্রুতি রাখগো”, প্রাইমারি TET পাস প্রশিক্ষিতদের আন্দোলন থেকে উঠল আওয়াজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ নভেম্বর: প্রাইমারি টেট পাস (P-TET 2014) ও প্রশিক্ষিত ‘নট ইনক্লুডেড’ চাকরিপ্রার্থীদের নজিরবিহীন আন্দোলনে ফের একবার উত্তাল হল রাজ্য। সোমবার রাজ্যের প্রতিটি জেলা শহরের মতো মেদিনীপুর শহরে অবস্থিত বিভাগীয় কমিশনারেট অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল হলেন কয়েকশো টেট পাস-প্রশিক্ষিত (নট ইনক্লুডেড) চাকরিপ্রার্থী। জেলা শহরের রিং রোড ধরে মিছিল করে তাঁরা শহরের কেরানীটোলায় অবস্থিত মেদিনীপুর বিভাগীয় কমিশনারেট অফিসের সামনে আসেন। মিছিল থেকে দাবি ওঠে, “দিদি দিদি দিদি গো, প্রতিশ্রুতি রাখগো”! চাকরিপ্রার্থীদের বক্তব্য, “২০২০’র নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন টেট পাস ও প্রশিক্ষিত ২০ হাজার চাকরিপ্রার্থীদের মধ্যে সাড়ে ১৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে এবং বাকি সাড়ে ৩ হাজারও ধাপে ধাপে নিয়ে নেওয়া হবে। কিন্তু, বাস্তবে দেখা গেল আমাদের সাড়ে ১২ হাজার বন্ধুবান্ধব চাকরি পেলেন। আর আমরা প্রায় সাড়ে ৭ হাজার চাকরিপ্রার্থী এখনও বঞ্চিত থেকে গেলাম! মানবদরদী মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, দিদি দয়া করে নিজের প্রতিশ্রুতি রাখুন। বেকারত্বের যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিন।” এদিন, চাকরি প্রার্থীরা ‘শ্রমিক’, ‘কৃষক’ সেজে মিছিলে হাঁটেন। তাঁরা বলেন, “দিদি আমরা পরিযায়ী শ্রমিক হতে চাইনা! আমাদের বাঁচান।”

শ্রমিক সাজে আন্দোলন :

উল্লেখ্য যে, মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে এই নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের একটি মিছিল বেরিয়ে শহর পরিক্রমা করে। তারপর মেদিনীপুর বিভাগের কমিশনারের হাতে স্মারকলিপি তুলে দেওয়ার জন্য, কেরানীটোলায় বিভাগীয় কার্যালয়ের সামনে তাঁরা উপস্থিত হন। ‘২০১৪ টেট পাস প্রশিক্ষিত নট ইনক্লুডেড একতা মঞ্চ’ নামক সংগঠনের নেতৃত্বে এই আন্দোলন হয়। সংগঠনের অভিযোগ, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির পরও মানিক ভট্টাচার্যের নেতৃত্বাধীন প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পাশ ও প্রশিক্ষিত চাকুরী প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে গড়িমশি করছেন। এখনও রাজ্য জুড়ে প্রায় সাড়ে সাত হাজার D.El.Ed ও B.Ed পাস টেট উত্তীর্ণ, ইন্টারভিউ দেওয়া চাকুরী প্রার্থীরা নিয়োগ থেকে বঞ্চিত। তাই চলতি মাসের মধ্যে তাদের চাকরিতে নিয়োগ না করলে আগামীদিনে কলকাতায় গণ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন চাকরিপ্রার্থীরা।”

আন্দোলন প্রতিটি জেলায় :

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়োগের আবেদন :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago