Accident

West Midnapore: বেহাল রাজ্য সড়ক! ট্রাকের ধাক্কায় মৃত্যু বাইক আরোহী যুবকের, গত ২ বছরে ৪৩ জনের প্রাণ গেছে পশ্চিম মেদিনীপুরের এই রাস্তায়

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর: ট্র্যাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে একদিকে চলছে পুলিশের কড়া অভিযান। হেলমেট হীন বাইক চালক থেকে শুরু করে লাইসেন্স, বৈধ কাগজপত্র না থাকার কারণে প্রতিদিন প্রায় হাজারখানেক যানবাহন চালককে করা হচ্ছে ফাইন! তবে, তার মধ্যেই ঘটে চলেছে দুর্ঘটনাও। গত ১০ দিনে পশ্চিম মেদিনীপুরে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়! বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বওড়া এলাকায়। জানা যায়, ক্ষীরপাই থেকে এক যুবক মোটরসাইকেলে জাড়ার দিকে যাচ্ছিলেন। সেই সময়, আরামবাগ থেকে ক্ষীরপাইগামী একটি লরি দ্রুত গতিতে এসে তাঁর বাইকের পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।

দুর্ঘটনাগ্রস্ত বাইক:

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম বিকাশ সিং। বয়স আনুমানিক ৩২। বাড়ি চন্দ্রকোনার জাড়া গ্রামে। এদিকে, এই দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, রাস্তা খারাপের জন্য এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে বারবার। উল্লেখ্য যে এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে এই রাজ্য সড়ক বেহাল অবস্থায় পড়ে আছে। আর, এই বেহাল রাস্তার ফলেই গত দুই বৎসরে প্রায় ৪৩ জনের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়! এরপরই, বৃহস্পতিবার রাত অবধি তাঁরা বিক্ষোভ অবরোধ শুরু করেন। এরপর পুলিশ প্রশাসনের আশ্বাসে ঘন্টাখানেক পর অবরোধ ওঠে। তারপরই মৃতদেহ উদ্ধার করে পুলিশ! ঘটনা ঘিরে এলাকায় একদিকে যেমন উত্তেজনা ছড়ায়, ঠিক তেমনই তৈরি হয়েছে শোকের আবহ!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago