Accident

পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পশ্চিম মেদিনীপুরের ৩ যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জুন: খারাপ হয়ে যাওয়া গাড়ি সারাই করার সময় দুরন্ত গতিতে আসা একটি পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিন যুবকের! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার শিমুলিয়া এলাকায়। মৃত তিন ব্যক্তির নাম সোলেমান খান (২৬), শেখ রাজেশ (৩০) এবং দীপঙ্কর আহির (১৭)। তাঁদের প্রত্যেকেরই বাড়ি গড়বেতায়।

পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পশ্চিম মেদিনীপুরের ৩ যুবকের :

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, বৃহস্পতিবার রাত্রি আড়াইটা-তিনটা নাগাদ চন্দ্রকোনা রোড থেকে একটি ট্রাক ঘাটালের দিকে আসছিল। ভোরবেলা শিমুলিয়ার কাছে হঠাৎই ট্রাকের যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় গাড়ি থেকে নেমে সেটি পরীক্ষা করতে যান ট্রাকে থাকা চালক, খালাসি সহ ৩ যুবক। হঠাৎই দুরন্ত গতিতে উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান ধাক্কা মারে ওই তিনজনকে। ভোররাতে নির্জন রাস্তায় দীর্ঘক্ষণ পড়ে থাকার পর, স্থানীয় লোকজন তাঁদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। কিন্তু, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসার পথেই তাঁদের মৃত্যু হয়। এই ঘটনায় শোকস্তব্ধ সারা এলাকা!

পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পশ্চিম মেদিনীপুরের ৩ যুবকের :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago