Accident

শনিবারের হাটে পেঁয়াজ বিক্রি করতে আসার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পশ্চিম মেদিনীপুরের যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জুন: পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত পাঁচখুরির হাটে পেঁয়াজ বিক্রি করতে আসার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল তরতাজা যুবকের! পাঁচখুরির সাপ্তাহিক শনিবারের হাটে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় অকালেই প্রাণ হারাতে হলো কেশপুর ব্লকের চকপ্রসাদের সনজীৎ ঘোষ’কে। শনিবার সকাল সাড়ে ন’টা নাগাদ কেশপুরের বারোমাইলের নিকট কেশপুর-মেদিনীপুর রাজ্য সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় মৃত্যু যুবকের :

জানা গেছে, বছর ২৪ এর যুবক সনজীৎ ঘোষ বাড়ির দু’বস্তা পেঁয়াজ নিয়ে মেদিনীপুর সদরের পাঁচখুরির হাটে নিজের সুপার স্প্লেন্ডার বাইকে করে তা বিক্রি করতে যাচ্ছিলেন। যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন ট্রাক্টর যুবকের গাড়িতে সজোরে ধাক্কা মারে। বাইক থেকে বেশ কিছুটা দুরে পিচ রাস্তার ওপর ছিটকে পড়েন হেলমেট-হীন সনজীৎ। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের! স্থানীয় বাসিন্দারা এসে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ! তা সত্ত্বেও পুলিশ ঘটনাস্থলে এসে যুবককে নিয়ে প্রথমে কেশপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন! কেশপুর থানার ১৩ নং ধলহারা গ্রাম পঞ্চায়েতের চকপ্রসাদ গ্রামের সনজীৎ পেশায় ইলেক্ট্রিক মিস্ত্রি। তার বাবা তুষার ঘোষ পেশায় মৎস্য চাষি। এই ঘটনায় পরিবারের সদস্যরা শোকস্তব্ধ, এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago