Corona Update

গত ৭০ দিনে দেশে সর্বনিম্ন সংক্রমণ হলেও লাফিয়ে বাড়ল মৃত্যুহার, রাজ্যে দৈনিক সংক্রমণ ৪ হাজারের কাছাকাছি

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১২ জুন: টানা ৭০ দিন পর দেশে করোনা গ্রাফ সর্বনিম্ন হলেও পাল্লা দিয়ে বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। এই মুহূর্তে যা সবচেয়ে বেশি চিন্তার বিষয় বিশেষজ্ঞদের কাছে। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ২ জনের। শুক্রবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ৬০০ বেশি। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ১০ লক্ষ ৮০ হাজার ৬৯০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ২১ হাজার ৩১১ জন। ICMR-এর রিপোর্ট অনুযায়ী, গতকাল ১৯ লক্ষ ২০ হাজার ৪৭৭টি নমুনা পরীক্ষা হয়েছে। ইতিমধ্যে দেশের ২৪ কোটি ৯৬ লক্ষ ৩০৪ জন টিকা পেয়েছেন।

দেশে করোনা চিত্র :

রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে রাজ্যে, প্রায় দু’মাস পরে দৈনিক সংক্রমণের সংখ্যা ৫ হাজারের নীচে নামলো। শনিবার সন্ধ্যার রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮৬ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৮১ জনের। গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ১৪৯ জন। আপাততো রাজ্যে সুস্থতার হার ৯৭. ৭৩ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে  মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৫৭ হাজার ২৭৩ জন। গত একদিনে ৬২ হাজার ২৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যার রিপোর্টে রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৪৮৮৩ জন এবং মৃত্যু হয়েছিল ৮৯ জনের। কাজেই, রাজ্যে সংক্রমণ ও মৃত্যু’র হার যে দ্রুত হারে কমছে তা বলাই বাহুল্য!

একনজরে জেলার সংক্রমণ :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago