মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রৌঢ়া :
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: স্বামী অসুস্থ। ছেলের মোটর সাইকেলে চেপে দেখতে যাচ্ছিলেন। মাঝরাস্তায় বাইক থেকে পড়ে, মেশিন ট্রলি ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো মায়ের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বিষ্ণুপুর অঞ্চলের লাঙ্গলকাটা এলাকায়। মৃতা মহিলার নাম তপতী বর্মন (৫৪)। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়!
ঘটনা সূত্রে জানা যায়, মৃতা মহিলার স্বামী পূর্ব মেদিনীপুরের মংলামাড়োতে হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার বিকেলে ছেলের বাইকে করে বিষ্ণুপুর থেকে মংলামাড়ো যাওয়ার সময় হঠাৎ করে বাইক থেকে পড়ে যান! সেই সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা মেশিন ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন, তবে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন! পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানোর ব্যবস্থা করেছে এবং ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা যায়। তবে, অত্যন্ত মর্মস্পর্শী এই ঘটনায় এলাকার মানুষ শোকস্তব্ধ হয়ে পড়েছেন!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…