দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: ঘটনাস্থল সেই সবং! পর পর আত্মহত্যা ও দুর্ঘটনার খবর উঠে এলো মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। ফের এক মর্মান্তিক দুর্ঘটনা শোকস্তব্ধ করে দিলো জেলাবাসীকে। সামান্য বকাবকির কারণেই আত্মহত্যা’র পথ বেছে নিলো পরিবারের অভিমানিনী কিশোরী! পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বলপাই ৯ নম্বর অঞ্চলের দ্বাদশ শ্রেণীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুরে। তবে, আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান। বাড়ির ছাদ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী বলপাই হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। বয়স মাত্র ১৭। বাড়িতে মা ও মেয়ে দু’জনেই থাকতো। প্রায় বছরখানেক আগে বাবা মারা গেছেন। ওই কিশোরীর এক দিদি ছিলো, তার বিয়ে হয়ে গেছে। পরিবারে আর্থিক অনটন ছিলো। মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর দাদু কোন কারণে তাকে বকাবকি করেছিল! সেই রাগে ও ক্ষোভে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। কিশোরীর মা জানিয়েছেন, “স্বামীর অনেক ধারদেনা ছিল। তা নিয়ে শ্বশুরমশাইয়ের সঙ্গে আজ দুপুরে অশান্তি হয়েছিলো!” যদিও, স্থানীয়দের অনুমান, ওই কিশোরী কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছিল! তা নিয়ে বকাবকি করাতেই হয়তো ‘অবুঝ’ মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। দুপুর নাগাদ অনেক খোঁজাখুঁজি’র পর বাড়ির ছাদে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীকে দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে সবং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তে সব দিক খতিয়ে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় শোকে মুহ্যমান পুরো পরিবার সহ এলাকাবাসী!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…