Accident

West Midnapore: পশ্চিম মেদিনীপুরে রাজ্য সড়কের উপর পর পর ৩ জনকে ধাক্কা বেপরোয়া ট্রাকের! মৃত ২, আশঙ্কাজনক ১

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ২ জনের। আশঙ্কাজনক আরো ১। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার দুর্গাপুর এলাকায়। ঘটনার পরই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, দাসপুর থানার দুর্গাপুর এলাকায় রাস্তা সারানোর কাজ চলছিল। আর, সেই সময় পাঁশকুড়া থেকে ঘাটালের দিকে দ্রুত গতিতে আসছিল একটি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটি সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার কাজে যুক্ত এক ব্যক্তি ও রাস্তার পাশে থাকা গাড়ি গ্যারেজের এক কর্মীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ব্যক্তির। ওই দুই ব্যক্তিকে ধাক্কা দেওয়ার পর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলাকেও ধাক্কা মারে ট্রাকটি। ধাক্কা মারে একটি

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়িতেও ধাক্কা:

স্থানীয়রা তড়িঘড়ি ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যান ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে দুই ব্যক্তির মৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় দাসপুর থানার দুর্গাপুর এলাকায়। উত্তেজিত জনতা ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন। খবর যায় দাসপুর থানায়। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় দাসপুরের দুর্গাপুর এলাকায়। অন্যদিকে, চন্দ্রকোনার পলাশচাবড়ি থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া একটি মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ধাক্কা মারে। ঘটনায় ৩ জন ছাত্র আহত হয়। জানা যায় স্কুল ছুটির পর মারুতি ভ্যানটি ১০ জন ছাত্রকে নিয়ে শ্রীনগরের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ঘটনায় ৩ জন ছাত্র আহত হয়। আহত ছাত্রদের উদ্ধার করে চিকিৎসার জন্য চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার পুলিশ।

রাস্তা অবরোধ:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago