Accident

West Midnapore: যমের দুয়ারে ‘কাঁটা’ ফেলার আগেই চোখের সামনে দাদাকে হারালেন বোন! ভাইফোঁটার আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর: রাত পোহালেই ফোঁটা দেওয়ার কথা ছিল। সেই উপলক্ষেই, বোনকে বাইকের পেছনে বসিয়ে নিয়ে যাচ্ছিলেন ভাই (দাদা)। ফোঁটা আর দেওয়া হল কই! যমের দুয়ারে ‘কাঁটা’ফেলার আগেই, ভাইকে (দাদাকে) কেড়ে নিলেন যমরাজ! মর্মান্তিক বাইক দুর্ঘটনায় বোনের চোখের সামনেই প্রাণ হারালেন দাদা। বুধবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত কুলিগাড়িয়া এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর।

দুর্ঘটনায় মৃত্যু:

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বোনের বাড়ি বেলদা থানার শাউরির দামোদরপুর এলাকায়। ভাইফোঁটা উপলক্ষে, বোনকে তাঁর শ্বশুরবাড়ি থেকে নিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দাদার! দাদার বাড়ি কেশিয়াড়ি থানার কাঁড়ারোল গ্রামে। দাদার নাম কালিশংকর খাটুয়া। বয়স আনুমানিক ৬০। তাঁর বাইকের পেছনে চেপে যাচ্ছিলেন বোন নিস্তারিনী ভূঁইয়া (বয়স আনুমানিক ৫০)। বুধবার বিকেলে বেলদা থানার কুলিগেড়িয়া এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দাঁতন থেকে বেলদাগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক দাদার। বোনকে গুরুতর আহত অবস্থায় বেলদা থানার পুলিশ উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। উদ্ধার করা হয় তাঁর দাদার মৃতদেহও। উত্তেজিত জনতা প্রাইভেট কারের ভেতরে থাকা যাত্রীদের ঘিরে বিক্ষোভ দেখায়। পরে ঘটনাস্থলে পৌঁছে বেলদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৬০ নম্বর জাতীয় সড়কের সাময়িক যান চলাচল ব্যাহত হয়। ঘাতক গাড়িটিকে আটক করেছে বেলদা থানার পুলিশ।

জাতীয় সড়কের উপর দুর্ঘটনা:

Advertisement:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago