Accident

Accident: রাজ্য সড়কের দু’ধারে কাদা, পিছলে পড়া মোটরবাইককে বাঁচাতে গিয়ে পশ্চিম মেদিনীপুরে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস; আহত ১৫

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ মে:ব্যস্ততম রাজ্য সড়কের দু’ধারে কাদা। বৃষ্টিতে তা আরও পিচ্ছিল হয়েছে। আর, তার জেরেই মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা! প্রসঙ্গত, জমি থেকে ট্রাক্টর, হার্ভেস্টার প্রভৃতি ওঠার পর, চাকার সেই কাদা জমে রাস্তার উপর। আর, সেই কাদা-তেই স্লিপ করে (পিছলে গিয়ে) বা নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইক চলে আসে দাঁতন-বেলদাগামী একটি যাত্রীবাহী বাসের সামনে। ওই মোটরবাইক আরোহী-কে রক্ষা করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে যাত্রী বোঝাই ওই বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার পাশে নয়ানজুলিতে। গুরুতর আহত হন প্রায় ১৫ জন যাত্রী। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দাঁতন থানার পুলিশ।

দুর্ঘটনা:

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের দাঁতন থেকে বেলদার দিকে আসছিল একটি যাত্রীবাহী বাস। বেলদা ঢোকার আগে, বামনপুকুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসের সামনে চলে আসে উল্টো দিকে যাওয়া একটি মোটর বাইক। ওই বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে, নয়ানজুলিতে উল্টে পড়ে যাত্রীবোঝাই ওই বেসরকারি বাস। ঘটনায় আহত হয়েছেন বাসের চালক সহ ১৫ জন যাত্রী। ঘটনাস্থলে পৌঁছয় দাঁতন থানার পুলিশ। আহতদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশের সাথেই স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগান। তবে, তাঁরা জানিয়েছেন, এইভাবে ব্যস্ততম জাতীয় সড়ক বা রাজ্য সড়কের দুই পাশে কাদা জমে যাওয়ার জন্যই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। এনিয়ে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা উচিত।

রাস্তার দুই পাশে কাদা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago