Accident

সভা-ফেরত বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে খড়্গপুরের চৌরঙ্গীর কাছে! ৫০ জনের বেশি কর্মী-সমর্থককে উদ্ধার করে ভর্তি করা হল মেদনীপুর মেডিক্যালে, মৃত্যু ১ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জুলাই: ধর্মতলার শহীদ সমাবেশ থেকে ফেরার পথে তৃণমূল কর্মী-সমর্থক বোঝাই বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের চৌরঙ্গী সংলগ্ন কৃষ্ণপুর (রূপনারায়ণপুর সংলগ্ন) এলাকায় ১৬ নম্বর (বা, ৬ নম্বর) জাতীয় সড়কের উপর। ‘জয় মা দুর্গা’ নামে বান্দোয়ান গামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে পড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ৫২ জন গুরুতর জখম হন। পুলিশ ও অন্যান্য তৃণমূল কর্মী-সমর্থক এবং এলাকাবাসীদের সহায়তায় দ্রুত তাঁদের তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা বিকাশ টুডু নামে বছর ২৮’র এক যুবককে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার কবলে বাস:

দলীয় সূত্রে জানা যায়, পুরুলিয়ার বান্দোয়ান থেকে ওই বাসটি প্রায় ৬৫-৭০ জন তৃণমূল কর্মী-সমর্থককে নিয়ে ধর্মতলার সভায় গিয়েছিল। ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে! বৃষ্টির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। বিকেল ৫টা ৪০ নাগাদ জাতীয় সড়কের উপর কৃষ্ণপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দ্রুত পৌঁছয় খড়্গপুর গ্রামীন থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের সঙ্গে নিয়ে শুরু হয় উদ্ধারকাজ। ওই বাসের পেছনেই আসছিলেন রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক নির্মাল্য চক্রবর্তী ও তাঁর অনুগামীরা। তাঁরাও উদ্ধারকাজে হাত লাগান। একে একে ৫২ জন জখম যাত্রীকে উদ্ধার করে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই বিকাশ টুডু নামে এক যুবককে মৃত বলে ঘোষণা করা হয়! বাকিরা সকলেই চিকিৎসাধীন আছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে পৌঁছে তাঁদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ নেওয়ার সাথে-সাথেই সহায়তার হাত বাড়িয়ে দেন জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা সহ অন্যান্যরা। সন্ধ্যা নাগাদ জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডক্টর সৌম্যশংকর সারেঙ্গী জানান, “একজনের মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসাধীন আছে। পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে। কাউকে স্থানান্তরিত করার প্রয়োজন নেই বলেই মনে হচ্ছে। বেশিরভাগ জনের হাতে ও পায়ে চোট আছে। বেশ কয়েকজনের অস্ত্রপচার করার প্রয়োজন আছে বলেও চিকিৎসকেরা জানিয়েছেন। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।” (ছবি- ইন্দ্রনীল রায়।)

জোর তৎপরতা জাতীয় সড়কের উপর:

হাসপাতালে পৌঁছন জেলা তৃণমূলের সভাপতি:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago