Accident

Accident: নিয়ন্ত্রণহীন বালি গাড়ির ধাক্কায় পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির, ক্ষুব্ধ জনতা ভাঙচুর করল গাড়িটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জানুয়ারি: সাইকেলে করে মকর সংক্রান্তির বাজার করতেই হয়তো বেরিয়েছিলেন! নিয়ন্ত্রনহীন বালি গাড়ির ধাক্কায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বছর ৫২’র অরুণ সাহা। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার আমলাগোড়ার বাসিন্দা বলে জানা গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে গড়বেতা থানার রাধানগর এলাকায়। এরপরই ঘাতক গাড়িটিকে আটক করে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা! দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন। ঘটনাস্থলে পৌঁছায় গড়বেতা থানার বিশাল পুলিশবাহিনী। ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে, বেলাগাম এই বালি গাড়ির বিরুদ্ধে এলাকাবাসী যারপরনাই ক্ষুব্ধ! অবিলম্বে পুলিশি হস্তক্ষেপের দাবি তুলেছেন তাঁরা।

ঘটনাস্থলে উত্তেজনা :

জানা যায়, বৃহস্পতিবার সকালে সাইকেলে করে গড়বেতা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন অরুণ সাহা। সাড়ে এগারোটা নাগাদ একটি নিয়ন্ত্রণহীন ১০ চাকার বালিভর্তি ট্রাক তাঁর সাইকেলে ধাক্কা মারলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি! সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। রাধানগর বাজারে তখন বহু লোকের ভিড়! ঘাতক গাড়িটিকে আটক করেন স্থানীয়রা। উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুরও চালান। এরপর পথ অবরোধ করেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ঘন্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। প্রসঙ্গত, মাত্র কয়েক মাস আগেই গড়বেতার প্রায় একই স্থানে (আমলাগোড়া) বালি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক যুবকের (অর্পণ ঢালী, ২৮)! ফের, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে নিয়ন্ত্রনহীন এই ধরনের বালি ট্রাকের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বৃদ্ধি পেয়েছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago