Recent

At daggers drawn: সাপে নেউলে লড়াই! আহত সাপটিকে রক্ষা করে মানবিকতা দেখাল পশ্চিম মেদিনীপুরের এই গ্রাম

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুরে, ১৩ জানুয়ারি: সাপে নেউলে চলছিল জোরদার লড়াই! অবশেষে, নেউলের (বেজির) আক্রমণে ক্ষতবিক্ষত হয় বিষধর গোখরো সাপটি। সেই পরিস্থিতিতেই গ্রামবাসীরা নেউলটিকে তাড়িয়ে, আহত সাপটিকে রক্ষা করেন। সাপটির গায়ে জল দেওয়ার কিছুক্ষণ পর সেটি সুস্থ হয়ে চলেও যায়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বারুনিঘাট এলাকার। এই ঘটনায় পরিবেশপ্রেমীদের বক্তব্য, “বাস্তুতন্ত্রের ক্ষেত্রে সাপ ও নেউল দু’টোই গুরুত্বপূর্ণ প্রাণী। আবার, নেউলের প্রাকৃতিক খাবার হলো সাপ। তবে, চোখের সামনে সাপটিকে হয়তো রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেখে গ্রামবাসীদের খারাপ লেগেছিল। সেক্ষেত্রে উভয়েরই প্রাণ বাঁচিয়ে তাঁরা ভালো কাজই করেছেন!”

আহত সাপটি :

ওই গ্রামের বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার দুপুরে সাপে-নেউলে গর্জন করে দীর্ঘক্ষণ লড়াই চলে। সেই গর্জন শুনে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা দেখেন, রাস্তার ধারে একজনের খামারে সাপের সাথে নেউলের লড়াই চলছে। স্থানীয়দের চেঁচামেচিতে ক্ষতবিক্ষত সাপটিকে ছেড়ে নেউলটি পালিয়ে যায়। তবে, ততক্ষণে সাপটি কাহিল হয়ে পড়ে! স্থানীয়রা জল দিয়ে আহত সাপটিকে বাঁচানোর চেষ্টা করেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আহত সাপটি একটু সুস্থ হয়ে সেই স্থান থেকে চলে যায়। বিষধর সাপটিকে হত্যা করার পরিবর্তে তার প্রাণ বাঁচিয়ে গ্রামবাসীরা যে মানবিকতা দেখিয়েছেন তা বলাই বাহুল্য!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago