Administration

Promotion Order: পশ্চিম মেদিনীপুরের ৩ জন BMOH এর পদোন্নতি! ঝাড়গ্রামে ৩, পূর্ব মেদিনীপুরে ১ সহ রাজ্যে ৪৫ জনের প্রোমোশন অর্ডার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জানুয়ারি: রাজ্যের ৪৫ জন ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) এবং স্বাস্থ্য আধিকারিক (MO) এর পদন্নতির বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য ভবন। এই তালিকায় আছেন পশ্চিম মেদিনীপুর জেলার ৩ জন, পূর্ব মেদিনীপুর জেলার ১ জন এবং ঝাড়গ্রাম জেলার ৩ জন ব্লক স্বাস্থ্য আধিকারিক। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এতদিন তাঁরা ছিলেন, Basic Public Health Cum Administrative Officers (প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক), প্রোমোশনের পর হলেন- Public Health Cum Administrative Officers (স্বাস্থ্য আধিকারিক)। এরপর তাঁরা, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (ACMOH) বা জেলা যক্ষ্মা নিয়ন্ত্রক অফিসার (TB Officer) বা জেলা কুষ্ঠ নিয়ন্ত্রক অফিসার (Leprosy Officer) পদমর্যাদা’র আধিকারিক হিসেবে দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, গত সেপ্টেম্বর (২০২১) মাসে প্রোমোশনের ইন্টারভিউ হওয়ার পর রাজ্যের মোট ৪৫ জন BMOH এবং MO এর পদোন্নতি হয়েছে।‌‌‌‌

শালবনী গ্রামীণ হাসপাতাল (শালবনী, পশ্চিম মেদিনীপুর :

রাজ্য স্বাস্থ্য দপ্তরের তালিকা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর BMOH ডাঃ মনোজিৎ বিশ্বাস (২৫), কেশপুরের BMOH ডাঃ বিদ্যুৎ পাতর (৩১) এবং ঘাটালের বিদ্যাসাগর BPHC এর BMOH ডাঃ অভিষেক মিদ্যা (৩৯)’র পদোন্নতি হচ্ছে। ঝাড়গ্রামের যথাক্রমে- বেলপাহাড়ি (ডাঃ উত্তম মান্ডি), চিল্কিগড় (ডাঃ অভিরূপ সিং) ও বিনপুরের BMOH (ডাঃ রাজর্ষি সেনগুপ্ত) এর পদোন্নতি হচ্ছে এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অন্তর্গত বড়রাঙ্কুয়া (সুশ্রী বা কায়াকল্পতে এই বছরের সেরা)’র BMOH (ডাঃ মানস কুমার মন্ডল) এর পদোন্নতি হচ্ছে। তবে, এই মুহূর্তে যেহেতু তাঁরা তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করছেন, তাই উচ্চ পদে হয়তো এখনই পোস্টিং দেওয়া হবেনা! যদিও, বিজ্ঞপ্তি অনুযায়ী, অক্টোবর (২০২১) মাস থেকেই তাঁরা পদোন্নতির সমস্ত সুবিধা ভোগ করবেন।

বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতাল, সুশ্রী-তে এবারের সেরা (নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago