Accident

পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়কের উপর রেষারেষিতে উল্টে গেল বাস আর লরি দু’টিই! আহত যাত্রীদের ভর্তি করা হল মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জানুয়ারি:ফের রেষারেষির কারণে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা! জাতীয় সড়কের উপর বাস ও লরির মধ্যে রেষারেষিতে উল্টে গেল যাত্রীবাহী বাস। পাল্টি খেল লরিটিও। প্রায় ২০-৩০ জন বাসযাত্রী আহত হয়েছেন এই ঘটনায়। তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ৫ জনের আঘাত গুরুতর বলে জানা গেছে। বুধবার সাত সকালে ঘটনাটি ঘটেছে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত সাঁকোটি এলাকায়, ১৬ নং জাতীয় সড়কের উপর।

দুর্ঘটনাগ্রস্ত বাসটি :

জানা গেছে, বুধবার সকালে সবংয়ের দিক থেকে মেদিনীপুরে আসছিল খড়িকা-মেদিনীপুর বাসটি। লরিটিও একই অভিমুখে আসছিল। বাস ও লরির রেষারেষির ফলে পরস্পর ধাক্কা লাগলে, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস ও লরি দু’টিই! রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। উল্টো দিকে পাল্টি খায় লরিটিও! আহত হন বাসের একাধিক প্যাসেঞ্জার। তাঁদের উদ্ধার করেন স্থানীয়রা।‌ খবর পেয়ে পৌঁছয় গ্রামীণ থানার পুলিশ। আহতদের অ্যাম্বুলেন্সে করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।‌ ৫ জন ভর্তি আছে বলে জানা গেছে। বাসটি প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে। ঘটনার বাসযাত্রীরা এখনও আতঙ্কে রয়েছেন।

উল্টে গেল‌ লরিটিও :

আতঙ্কিত যাত্রীরা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago