Accident

Tragic Accident: অত্যধিক ভিড় লোকাল ট্রেনে! ছিটকে পড়ে মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের বাসিন্দার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, সায়ক পন্ডা, ৫ জানুয়ারি: মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল ডানকুনি! অত্যধিক ভিড়ের চাপে লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। সূত্র মারফত জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম চন্দন প্রচণ্ড। বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার (৪ জানুয়ারিহ) সকালে ডানকুনি-বেলানগর রেললাইনের মাঝে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। ট্রেন থেকে পড়ে যাওয়ার পর জখম ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে প্রথমে তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং পরে শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায়, আর জি কর হাসপাতালে ভরতি করা হলেও শেষ রক্ষা হয়নি। দুপুর নাগাদ মৃত্যু হয় তাঁর।

ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু :

এই প্রসঙ্গে রেল সূত্রে জানা গিয়েছে যে, দিন কয়েক আগে ওই ব্যক্তি ডানকুনি এসেছিলেন এক আত্মীয়ের বাড়িতে। আজ বাড়ি ফিরে যাওয়ার জন্য ডানকুনি থেকে লোকাল ট্রেন ধরে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তারপর খড়গপুর হয়ে চন্দ্রকোণা ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই ঘটে যায় এই দুর্ঘটনা! এদিকে, দুর্ভাগ্যজনক এই ঘটনার পরেই যাত্রীদের মধ্যে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়। তাঁদের অভিযোগ, ট্রেন এত কম থাকার ফলেই প্রচুর ভিড় হচ্ছে। আর ওই কারণেই প্রাণ হারালেন এক ব্যক্তি। রেলের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তাঁরা। এদিকে, দুর্ঘটনার প্রসঙ্গে সহযাত্রীরা জানিয়েছেন, ডানকুনি থেকে একটি লোকাল ট্রেনে ওঠেন চন্দনবাবু। ট্রেনটিতে প্রচণ্ড ভিড় ছিল। কোনওক্রমে গেটের কাছে পা রাখতে পারলেও শরীর ঝুলছিল ট্রেনের বাইরে। তবে তিনি শক্ত করে ধরে রেখেছিলেন ট্রেনের হাতল। বেলানগর স্টেশন আসার আগেই ভিড়ের চাপে কোনওভাবে হাত ফসকে যায় তাঁর। সঙ্গে সঙ্গে তিনি ট্রেন থেকে পড়ে যান। ওই অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত প্রাণ হারান তিনি।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago