Accident

নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় বেঘোরে প্রাণ গেল মেদিনীপুর শহরের বছর ১৩’র কিশোরের, আহত আরও ১

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৪ আগস্ট : লরি চালকের অজ্ঞতায় বেঘোরে প্রাণ গেল এক কিশোরের। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে লরির ধাক্কায় অকালে প্রাণ গেল বছর ১৩’র এক কিশোরের; আহত হয়েছেন আরো এক ব্যক্তি! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের রাঙ্গামাটি এফসিআই গোডাউনের রাস্তায়। ওই লরি চালক মদ্যপ ছিল বলে অভিযোগ। তাকে আটক করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া মেদিনীপুরে!

মর্মান্তিক দুর্ঘটনা :

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা নাগাদ এফসিআই গোডাউনের একটি লরি মদ্যপ অবস্থায় চালাচ্ছিল এক লরি চালক। রাঙ্গামাটি থেকে এফসিআই গোডাউনের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক আরোহী ও এক সাইকেল আরোহী’কে ধাক্কা মারে! সাইকেল আরোহী ছিল মাত্র ১৩ বছরের কিশোর। লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই কিশোর! গুরুতর আহত অবস্থায় বাইক আরোহী কে স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর মেডিকেলে ভর্তি করে। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একই সাথে আটক করে ওই মদ্যপ লরি চালককে।

ঘটনাস্থলে পুলিশ :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago