Weather Update

Weather: ফাল্গুনেও শীতের ইনিংস, তবে শেষ হবে এই সপ্তাহেই! মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ৯-১০ ডিগ্রিতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: ফাল্গুন মাস পড়েছে। ঋতু বৈচিত্র্যে বসন্ত। তবে, এখনও ব্যাটিং চালিয়ে যাচ্ছেন শীত মহারাজ! আসলে, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে শীতের স্বাভাবিক ইনিংস। স্বভাবতই, তাই রোদ ঝলমলে শেষ কয়েক ওভারে জমিয়ে ব্যাটিং করার লোভ ছাড়তে পারছেন না তিনি। যদিও, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহেই শেষ হচ্ছে, এই মরশুমের মতো শীতের ইনিংস। ইতিমধ্যে, দিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে, সন্ধ্যার পর এখনও জমিয়ে ঠান্ডা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ জঙ্গলমহলে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬১ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার তা সামান্য বেড়ে হয়েছে ১০.৩২ ডিগ্রি সেলসিয়াস। যদিও, সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে তা- ২৫ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।‌ অন্যদিকে, সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সবমিলিয়ে, শীতবিলাসীদের সুখের দিন ধীরে ধীরে শেষের দিকে বলেই জানা গেছে। এই সপ্তাহের শুক্রবার-শনিবার অবধি শীতের আমেজ থাকবে, তারপর রাতের তাপমাত্রাও বাড়বে বলে জানা গেছে। আগামী সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাসও আছে।

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

উল্লেখ্য যে, পশ্চিমি ঝঞ্ঝা, পুবালি হাওয়া এবং দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরে মাঘের শেষেও বৃষ্টি দেখা গেছে শহর কলকাতায়। অন্যদিকে, আগামী সপ্তাহেও আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার আগে পর্যন্ত বজায় থাকবে এই শীতের আমেজ। তবে, এটাকেই শীতের শেষ ইনিংস বলে দাবি করেছেন আবহাওয়াবিদেরা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গেও আগামীকাল অবধি রোদ ঝলমলে ও শুকনো আবহাওয়া থাকবে। দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায় বুধবার থেকে ২-৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে, দক্ষিণবঙ্গে এই সপ্তাহে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আগামী সপ্তাহে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। মেঘলা আবহাওয়ার কারণে কুয়াশাও বাড়তে পারে বলে জানা গেছে। এনিয়ে কৃষকরা ফের দুঃশ্চিন্তায়! কারণ, আবহাওয়ার খামখেয়ালিপনায় ইতিমধ্যে আলুতে দেখা দিয়েছে ধোসা রোগ। মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি জেলায় এই রোগের প্রকোপ দেখা দিয়েছে। ফের পশ্চিমী ঝঞ্ঝার কারণে মেঘলা আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভাসে তাই সিঁদুরে মেঘ দেখছেন চাষিরা।

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago