Weather Update

Winter: কনকনে শীতে কাঁপছে জঙ্গলমহল! রেকর্ড ঠান্ডার ইঙ্গিত দিয়ে মেদিনীপুর-খড়্গপুরে পারদ নামল ১৫ ডিগ্রির নীচে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ নভেম্বর: নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই জাঁকিয়ে শীত পড়ল জঙ্গলমহলে! পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া প্রভৃতি জঙ্গল অধ্যুষিত এলাকায় সন্ধ্যার পরই কনকনে ঠান্ডা। ভোরের দিকেও তাই। সর্বনিম্ন তাপমাত্রা এখনই ১৩-১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। উত্তুরে হাওয়া ঢুকছে হু হু করে! সবমিলিয়ে, মধ্য কার্তিকেই জমজমাট শীতের অনুভূতি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী, পিড়াকাটা, গোয়ালতোড়, গড়বেতা থেকে শুরু করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। অন্যদিকে, এই বছর রেকর্ড ঠান্ডার পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফেও। ফলে জঙ্গলমহলে যে আরও কনকনে ঠাণ্ডা পড়তে চলেছে, তা বলাই বাহুল্য!

কনকনে ঠাণ্ডা জঙ্গলমহলে : (নিজস্ব চিত্র)

এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮১ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা মাত্র ২১.৯৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে- ১৬ ডিগ্রি ও ১৫ ডিগ্রি। সন্ধ্যার পর রীতিমতো ঠান্ডা শহর মেদিনীপুর ও খড়্গপুরে। নেমেছে সোয়েটার, মাফলার, জ্যাকেট। অন্যদিকে, ডেবরা, সবং, বেলদা সহ জেলার সর্বত্রই এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে! আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, তামিলনাড়ু উপকূলে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় নভেম্বরের ১০-১১ নাগাদ দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা মেঘলা থাকবে। তাপমাত্রা সামান্য বাড়বে। তবে, ১৫ নভেম্বর থেকে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই জাঁকিয়ে শীত পড়বে বলে জানা গেছে। ডিসেম্বরে এবার রেকর্ড ঠান্ডা পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে ইতিমধ্যে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago