Weather Update

অবশেষে বঙ্গ থেকে বর্ষা বিদায় নিল! হেমন্তেই শীতের আমেজ জঙ্গলমহল জুড়ে

সমীরণ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৩ অক্টোবর: ঋতু বৈচিত্র্যে হেমন্ত কাল। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কার্তিকের শুরু! তবে, আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, আজ (২৩ অক্টোবর) থেকেই দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু পাকাপাকিভাবে বঙ্গ থেকে বিদায় নিল। তাই, নাছোড়বান্দা বর্ষারাণী এবার শরৎ বাবু-কে রীতিমতো ডুবিয়ে দিয়ে, বিদায় নিলেন হেমন্তেও কয়েকদিন জড়াজড়ি-মাখামাখির পর! অন্যদিকে, ভারতবর্ষের জলবায়ু বৈচিত্র্য অনুযায়ী, হৈমন্তী অনুভব এখন নামমাত্র কয়েকদিনের জন্যই। শরৎ এর পরই শীত! তাৎপর্যপূর্ণ ভাবে, বঙ্গে এবার শরতের স্পর্শও অনুভূত হয়েছে হাতেগোনা কয়েকদিন। সেই হিসেবে এবার বর্ষার পরই আসতে চলেছে শীত! তবে, জঙ্গলমহলজুড়ে ইতিমধ্যে সে এসে গেছে। অনুভূত হচ্ছে শীত শীত ভাব। ‘শিশিরের শব্দের’ সঙ্গেই সন্ধ্যা নামছে বিকেল সাড়ে পাঁচটাতেই! কুয়াশা ঘেরা মায়াবী ভোর। আর, কাকভোরের কাঁপুনি বলছে, চাদর নয়, এবার লেপ-কাঁথা নামাও! হ্যাঁ, গত ২-৩ দিন ধরে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের জঙ্গলঘেরা এলাকাগুলিতে ঠিক এভাবেই শীত এসেছে ‘হামাগুড়ি দিয়ে’!

রাতের জঙ্গলমহল : (ছবি- সমীরণ ঘোষ)

জঙ্গলরাস্তা : (ছবি- সমীরণ ঘোষ)

এদিকে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, দক্ষিণবঙ্গ থেকে গত সপ্তাহেই বর্ষা বিদায় নিলেও, আজ, শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে পাকাপাকিভাবে বিদায় নিচ্ছে বর্ষা। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হয়েছে ভারতবর্ষের উত্তর অংশেও। দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ থেকেই এবার বিদায় নিতে শুরু করল! উত্তুরে হাওয়ার প্রভাবও দিন কয়েকের মধ্যেই অনুভূত হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। তবে, শহরের কিছু এলাকাতে দুপুরের দিকে বাতাসে অল্পস্বল্প জলীয় বাষ্পের প্রভাবের কারণে, একটা গুমোট ভাব আছে। যদিও, বিকেলের পর জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের সর্বত্র শীতের শুষ্কতা উপলব্ধ হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই তা সারা পশ্চিমবঙ্গেই অনুভূত হবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।

কুয়াশা ঘেরা মাঠ (শালবনী, ছবি- সমীরণ ঘোষ) :

জঙ্গলমহলের মায়াবী পরিবেশ (ছবি- সমীরণ ঘোষ) :

বর্ষা বিদায়ের বিজ্ঞপ্তি :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago