Weather Update

High Alert: মধ্যরাতেও ঝড়ের তান্ডব পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়! বালিচক থেকে পশ্চিমে ডেবরা-কেশপুর-মেদিনীপুর-খড়্গপুর-শালবনী-দাসপুরে ‘হাই এলার্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ আগস্ট: মধ্যরাতেও চলছে ঝড়ের তান্ডব! রাত্রি ১ টা পর্যন্ত প্রচন্ড বেগে ঝড়ের সতর্কতা জারি করা হল আবহাওয়া দপ্তর এবং প্রশাসনের পক্ষ থেকে। দীঘা-কাঁথি উপকূল থেকে পশ্চিম মেদিনীপুরের বালিচক ঘেঁষে পশ্চিমে ডেবরা-কেশপুর-মেদিনীপুর-খড়্গপুর-শালবনী-দাসপুর প্রভৃতি এলাকায় রাত্রি ১ টা বা আরও বেশি সময় ধরে ঝড়ের তান্ডব অব্যাহত থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে চলবে বৃষ্টি। তাই, সতর্ক থাকতে বলা হয়েছে ব্লক প্রশাসনকে। এমনিতেই, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে শনিবারও ঝোড়ো হাওয়ার (৬০-৭০ কিলোমিটার বেগে) কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার জন্য এবং হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার জন্য।

লাল সতর্কতা:

প্রসঙ্গত উল্লেখ্য, নিম্নচাপের জোড়া ফলায় এবং সাগরে ঘূর্ণাবর্তের কারণে উপকূলীয় পশ্চিমবঙ্গে সন্ধ্যা থেকেই ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে জারি করা হয়েছে লাল সতর্কতা। এর মধ্যেই, সতর্ক করা হল পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকাকে। ইতিমধ্যে, ঝড়ের তাণ্ডবে জেলা জুড়ে বড় বড় গাছ ভেঙে পড়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে জেলার অধিকাংশ এলাকা। এমনকি, ডেডরা-সবং-পিংলা-শালবনী থেকে শুরু করে জেলা শহর মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা অন্ধকারে! তবে, বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। মেদিনীপুর শহরের ধর্মার জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় গভীর রাতেই কর্মীদের নিয়ে ছুটে গিয়েছেন পৌরপ্রধান সৌমেন খান। পড়ে যাওয়া বড় বড় গাছ এবং বাঁশের তোরণ সরানোর উদ্যোগ নিয়েছেন তিনি।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

5 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago