Weather Update

Weather: শীতের শেষ আর বসন্তের সন্ধিক্ষণে ফের একবার বৃষ্টির পূর্বাভাস! গত দু’দিনে ৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: মাঘের জাড় বিদায়ের পথে, আর বসন্ত জাগ্রত দ্বারে! তবে, শীতের শেষ আর বসন্তের সন্ধিক্ষণেও বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গেও। আগামীকাল (বুধবার) থেকে উত্তরবঙ্গ আর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে, সরস্বতী পুজোর দিন থেকেই শীতের দুরন্ত প্রত্যাবর্তনে বঙ্গবাসী মেতে উঠলেও, সোমবার থেকেই ধারাবাহিকভাবে বেড়ে চলেছে তাপমাত্রা! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, রবিবার মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি সেলসিয়াস, সোমবার তা বেড়ে হয়েছিল ১০.৯৪ ডিগ্রি, আর তা মঙ্গলবার আরও বেড়ে হয়েছিল ১৩.৩৫ ডিগ্রি! এই পরিস্থিতিতেই, আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। কিন্তু, ১০ ফেব্রুয়ারি থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ওই দিন হালকা বৃষ্টি হবে।

শীত বিদায়ের পথে:

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলা ও উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি চলবে আগামী চার-পাঁচ দিন। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পংয়ের সঙ্গে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারেও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার। পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে আসায় বৃষ্টি হবে উত্তরবঙ্গে।

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago