Weather Update

Weather: গরমে ঘুম উড়েছে মেদিনীপুরবাসীর! ক্ষণিকের ঝড়-বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও, ‘গর্জন’ অনুযায়ী ‘বর্ষণ’ না হওয়ায় আক্ষেপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ মে: গত দু-তিনদিনের তীব্র গরম আর অস্বস্তিকর আবহাওয়ায়, একপ্রকার রাতের ঘুম উড়ে গেছে মেদিনীপুরবাসীর! বিছানা ভিজছে ঘামে, মাঝেমধ্যে লোডশেডিং-ও হচ্ছে। সবমিলিয়ে, ঘুমের থেকে বেশি জেগেই কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে, মঙ্গলবার দুপুরে জেলা শহর মেদিনীপুর এবং সংলগ্ন কিছু এলাকায় ধেয়ে এল ঝড়-বৃষ্টি। সাময়িক স্বস্তি দিয়ে ছিঁটে ফোটা বৃষ্টিও হল। তবে, যতখানি গর্জাল মেঘ, ততখানি বর্ষালনা! তা সত্ত্বেও, অল্প সময়ের এই ঝড় বৃষ্টিতেই তাপমাত্রা নামল অনেকখানি। দুপুর পর্যন্ত তীব্র দাবদাহের পর, বিকেলের মুখে কিছুটা অন্তত স্বস্তি নেমে এলো মেদিনীপুরের বুকে।

ক্ষণিকের ঝড়-বৃষ্টিতে কিছুটা স্বস্তি :

এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহর সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস (৩৯.৬১) এবং গড় তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর আবার বিকেলের পর, কলকাতা, দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে। সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, গত কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশেই ছিল দক্ষিণবঙ্গে। ভ্রমণ বিলাসীরা তাই পাড়ি দিচ্ছেন উত্তরবঙ্গে। এদিকে, সামনেই আবার জামাই ষষ্ঠী। গরমে, ঘেমে নেয়ে জামাইদের যাতে নাকানিচুবানি খেতে না হয়, সেজন্যই বৃষ্টির প্রার্থনা করছেন শাশুড়িরাও!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago