Weather Update

রাতভোর প্রবল বর্ষণ পশ্চিম মেদিনীপুরে! ভাসতে চলেছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: নতুন করে চোখরাঙানি শুরু নিম্নচাপের! যার জেরে, মধ্যশ্রাবণে (১২ শ্রাবণ) ফের একবার ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তালিকায় আছে দুই মেদিনীপুরও। সবেমাত্র মাসখানেক হল দুর্যোগ কাটিয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের দীঘা-শঙ্করপুর থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কিংবা দক্ষিণবঙ্গের হাওড়া-হুগলি-দুই চব্বিশ পরগণা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। বঙ্গোপসাগরের বুকে ঘনিয়ে ওঠা নিম্নচাপের ফের একবার বন্যার আতঙ্ক তৈরি করছে! ইতিমধ্যে, হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মঙ্গলবার থেকেই দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। বুধবার তা আরও বৃদ্ধি পেয়েছে। আর, বুধবার (২৮ জুলাই) গভীর রাত থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোররাত পর্যন্ত মেদিনীপুর-খড়্গপুর-ডেবরা-পিংলা-কেশপুর-ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় যে প্রবল‌ বর্ষণ শুরু হয়েছে, তা যদি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার পর্যন্ত চলতে থাকে, তবে নিঃসন্দেহে আরও একবার বানভাসী হতে চলেছে পশ্চিমের বিভিন্ন এলাকা! অন্যদিকে, বঙ্গোপসাগরের উত্তরভাগে ফের সৃষ্টি হওয়া এই নিম্নচাপ সক্রিয় হয়ে ওঠায় আগামী দু’দিন অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার সারা দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অবশ্য, উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলা সহ সারা বঙ্গেই ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে শুক্রবার (৩০ জুলাই পর্যন্ত)।

প্রবল বর্ষণ পশ্চিম মেদিনীপুরে :

উল্লেখ্য যে, হাওয়া অফিস ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে অরেঞ্জ (কমলা) এবং ইয়েলো (হলুদ) অ্যালার্ট জারি করেছে। কলকাতা, হাওড়া, হুগলির মতো উপকূলীয় এলাকা থেকে শুরু করে জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমেও ব্যাপক বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার। ইতিমধ্যে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে জারি করা হয়েছে ‘হলুদ’ সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিন ধরে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমানে ভারী বর্ষণ হবে। অতিভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। ওই এলাকাগুলিতে ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশ থেকে সক্রিয় হয়ে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গে প্রবেশ করছে বৃহস্পতিবার। শুক্রবার বা শনিবার তা ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে সরে যাবে! স্বাভাবিকভাবেই, শুক্রবারও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে অনেকাংশেই মিলতে চলেছে, তা আজ গভীর রাতের প্রবল-বর্ষণ থেকেই উপলব্ধ!

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago