Categories: Uncategorized

Midnapore: শাখা প্রশাখা বিস্তার করছে আম্মা জনসেবার ‘অঙ্কুর’! পশ্চিম মেদিনীপুরের ডেবরার প্রত্যন্ত গ্রামে উদ্বোধিত নৃত্য-সঙ্গীতের পাঠশালা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুন:ক্রমেই বিকশিত হয়ে নিজের ডালপালা বা শাখা-প্রশাখা বিস্তার করছে মেদিনীপুরের আম্মা জনসেবার ‘অঙ্কুর পাঠশালা’। মেদিনীপুর সদর ব্লকের আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত বেলিয়া গ্রামে পঁচিশে বৈশাখের (৯ মে) পুণ্য লগ্নে আম্মা জনসেবার প্রথম পাঠশালা উদ্বোধিত হয়েছিল। আর, মাত্র দেড় মাসের মধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে আরও চারটি পাঠশালার সূচনা করা হয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে। মঙ্গলবার (২১ জুন) আন্তর্জাতিক যোগ দিবসের দিন আম্মা জনসেবার পঞ্চম ‘অঙ্কুর পাঠশালা’ উদ্বোধিত হল, পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও বালিচকের অন্তর্বর্তী কালুয়াকুব গ্রামে। পিছিয়ে পড়া এই গ্রামের কচিকাঁচাদের কাছে শিল্প-সংস্কৃতির পরশ পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অঙ্কুরের এই পাঠশালায় মূলত নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি’র‌ পাঠদান করা হবে। আম্মার এই উদ্যোগে অভিভূত হয়ে এগিয়ে এসেছেন এলাকার প্রতিশ্রুতিময়ী ‘নৃত্যশিল্পী’ রীনা প্রামাণিক। তিনি এই পাঠশালায় নৃত্য শেখাবেন প্রায় ৪০-৫০ জন কচিকাঁচাকে। সদ্য মাধ্যমিক উত্তীর্ণা রীনা’র এই মহানুভবতায় উচ্ছ্বসিত আম্মা জনসেবার সদস্যরা।

কচিকাঁচাদের প্রশিক্ষণ:

উল্লেখ্য যে, পিছিয়ে পড়া এলাকায় শিক্ষা-শিল্প ও সংস্কৃতির আলো পৌঁছে দিতেই ‘অঙ্কুর পাঠশালা’র ভাবনা ‘আম্মা জনসেবা’র। মেদিনীপুর সদর ব্লকের প্রত্যন্ত গুড়গুড়িপাল সংলগ্ন এলাকার আদিবাসী অধ্যুষিত ভাদুলিয়া কিংবা চাঁদড়ার ভাটপাড়া- জনজাতি অধ্যুষিত পিছিয়ে পড়া এলাকার কচিকাঁচাদের সেখানে নিয়মিত পাঠদান করা হচ্ছে আম্মা জনসেবার তরফে। আবার, বালিচকের এই গ্রামে সংস্কৃতির বিকাশ ঘটাতে উদ্যোগী হয়েছেন তাঁরা। মঙ্গলবার আম্মা জনসেবার তরফে, বালিচক সংলগ্ন ঝাজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সমাজসেবী নিরাপদ মাহাতো, ঝাড়গ্রামের শিক্ষক প্রবীর কুমার মাইতি প্রমুখরা উপস্থিত থেকে এই পাঠশালার সূচনা করেন। ছিলেন, সংস্থার তরফে অর্চিতা, নবীন, দীপঙ্কর ও মৌলিনা’রা। কচিকাঁচাদের সামনে নৃত্য পরিবেশন করেন, অর্চিতা ও রীনা। রীনা’র হাতে সংস্থার তরফে তুলে দেওয়া হয় ‘মিউজিক সিস্টেম’। কচিকাঁচাদের হাতে তুলে দেওয়া হয়, বই, খাতা, পেন্সিল প্রভৃতি। সংস্থার তরফে প্রবীর কুমার মাইতি বলেন, “জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিভিন্ন প্রান্তে শিক্ষা ও সংস্কৃতির বিকাশে, নিরন্তর কাজ করে যাওয়াই আমাদের লক্ষ্য।”

আম্মা জনসেবার সদস্যা অর্চিতা সিংহ মহাপাত্র’র নৃত্য পরিবেশন:

রীনা প্রামাণিক:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago