Categories: Uncategorized

IIT Kharagpur: ফের আইআইটি খড়্গপুরে র‌্যাগিংয়ের অভিযোগ! UGC-র মেল পেয়েই থানায় অভিযোগ দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৬ নভেম্বর: ফের আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur) উঠল র‌্যাগিং (Ragging)-র অভিযোগ। বিশ্ববিদ্যাল মঞ্জুরি কমিশনের (University Grants Commission) UGC) তরফে মেল পাওয়ার পরই খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন আইআইটি কর্তৃপক্ষ। গত ৮ নভেম্বর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য যে, চলতি মাসের প্রথম সপ্তাহে UGC-র তরফে আইআইটি কর্তৃপক্ষের কাছে একটি মেল পাঠিয়ে জানানো হয়, র‌্যাগিং প্রতিরোধী (অ্যান্টি র‌্যাগিং) পোর্টালে আইআইটি’র এক পড়ুয়া (নাম প্রকাশ করেননি) র‌্যাগিংয়ের অভিযোগ জানিয়েছিলেন। ইউজিসি-র মেল পাওয়ার পরই আইআইটি কর্তৃপক্ষ ৮ নভেম্বর খড়্গপুর টাউন থানায় একটি মামলা রুজু করেন।

IIT Kharagpur:

সূত্রের খবর অনুযায়ী, তৃতীয় ও চতুর্থ বর্ষের পড়ুয়ারা দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের এক পড়ুয়াকে র‌্যাগিং করেছে বলে অভিযোগ উঠেছে। সারা রাত ধরে ওই পড়ুয়াকে নাচ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “আইআইটি কর্তৃপক্ষের কাছ থেকে একটি অভিযোগ পাওয়া গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” আইআইটি-র কোন ছাত্রাবাসে এই ঘটনা ঘটেছে, সেই খোঁজখবর নেওয়া শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার আইআইটি কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ৮ নভেম্বর ইউজিসির অ্যান্টি র‌্যাগিং পোর্টালে একটি অভিযোগ দায়ের হয়েছিল। ইউজিসি থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ২৪ ঘণ্টার মধ্যে খড়্গপুর টাউন থানায় এফআইআর করা হয়েছে। তবে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্র কোন ছাত্রাবাসের তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত এও উল্লেখ্য যে, বছরখানেক আগে (২০২২ সালের ১৪ অক্টোবর) আইআইটি খড়্গপুরের লালা লাজপত রায় হোস্টেল থেকে ভিন রাজ্যের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল পুলিশের তরফে। আসামের বাসিন্দা ফাইজান আহমেদ নামে বছর ২৩-র ওই ছাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আইআইটি কর্তৃপক্ষ ওই ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেও, মৃত ছাত্রের পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়। পরে ওই ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় ওই ছাত্রের। প্রাথমিক তদন্তে উঠে এসেছে ওই ছাত্র আত্মহত্যা করেনি, বরং র‌্যাগিংয়ের কারণেই তাঁর মৃত্যু হয়েছিল! যদিও, এখনো তদন্ত পুরোপুরি শেষ হয়নি এবং আদালতের চূড়ান্ত রায় বেরোয়নি বলেই সূত্রের খবর। এর মধ্যেই, চলতি বছরে ভিন রাজ্যের আরও দুই ছাত্রের (জুন মাসে ও অক্টোবর মাসে) রহস্য-মৃত্যু হয়েছে আইআইটি খড়্গপুরের হস্টেলে। ফের র‌্যাগিংয়ের অভিযোগ ঘিরে ক্যাম্পাসে ছড়াল চাঞ্চল্য!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago