Tragic Death

Kharagpur: মর্মান্তিক! চা খেয়ে ফোন করতে করতেই ২৮ বছরের পুলিশকর্মী ডেকে আনলেন মৃত্যু, পশ্চিম মেদিনীপুরের ঘটনায় শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুলাই: ডিউটি সেরে একটি চা দোকানে চা খেয়ে হাতে ফোন নিয়ে কথা বলছিলেন। সেই সময় রাস্তায় পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে হাত দেওয়া মাত্র বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়েন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত কলাইকুন্ডা পুলিশ ফাঁড়ির বছর ২৮-এর হোমগার্ড ষষ্ঠী রায়। জানা যায়, বুধবার রাতে ডিউটি সেরে ফাঁড়ির বাইরে একটি চা দোকানে চা খেতে খেতে, ফোনে কথা বলার সময়-ই দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে, ফাঁড়ির পুলিশকর্মীরা তাঁকে উদ্ধার করে, খড়গপুর মহকুমা হাসপাতালে তুলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন! বৃহঃস্পতিবার তাঁর মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা ঘিরে শোকের ছায়া পুলিশ মহলে!

ষষ্ঠী রায়:

প্রসঙ্গত, কলাইকুন্ডা পুলিশ ফাঁড়িতে গত ছ’ মাস ধরে কর্মরত ছিলেন ষষ্ঠী রায়। বয়স মাত্র ২৮। জানা গেছে, কলাইকুন্ডা পুলিশ ফাঁড়ির বাইরে রাস্তার পাশে যে সমস্ত বৈদ্যুতিক খুঁটি গুলি আছে সেগুলি রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বসানো হয়েছে। দাবি, বুধবার রাত্রি ১১ নাগাদ সেরকমই এক খুঁটিতে হাত দেওয়া মাত্র দুর্ঘটনা ঘটে! তবে, বৃহস্পতিবার রেলের তরফে লিখিত বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, যে খুঁটিতে হাত দিয়ে ওই পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে, তাতে কোনো সমস্যা ছিলোনা! তাই, ওই খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটেনি বলে রেলের দাবি। তাঁরা এনিয়ে যৌথ তদন্ত করেছেন বলে জানিয়েছেন। এদিকে, ময়নাতদন্তের পর বৃহস্পতিবার দেহ তুলে দেওয়া হয়েছে ষষ্ঠীর পরিবারের হাতে। পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

এখানেই ঘটে দুর্ঘটনা:

রেলের বিবৃতি :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago