Tragic Death

কলার ভেলায় করে অহল্যা’র প্রাণহীন দেহ উদ্ধার করলো পুলিশ! ৩ মহিলা ও ১ নাবালক সহ পশ্চিম মেদিনীপুরে মোট ৭ জনের মৃত্যু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: দুপুর নাগাদ পুলিশের কাছে খবর যায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। কিন্তু, তাঁকে উদ্ধার করতে গিয়ে পুলিশ-কে রীতিমতো নাকানিচোবানি খেতে হল জমা জলের মধ্যে! অবশেষে, জমা জলের মধ্যে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা পেরিয়ে অহল্যা-কে উদ্ধার করলো নারায়ণগড় থানার পুলিশ! সাহায্য নেওয়া হল কলার ভেলার। তবে, প্রাণ ছিলোনা অহল্যার দেহে! কলার ভেলায় করে অহল্যা’র মৃতদেহ ভাসিয়ে নিয়ে আসা হলো প্রায় আড়াই কিলোমিটার রাস্তা পেরিয়ে। জল যন্ত্রণার মোকাবিলা করে মৃতদেহ যখন নারায়ণগড় থানায় নিয়ে আসা হয়, তখন বাজে সন্ধ্যা সাতটা। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার সরিষাগেরিয়া এলাকায়, বুধবার দুপুর নাগাদ দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় অহল্যা সাই (৫৮) এর। এদিকে, নারায়ণগড় থানা থেকে বাখরাবাদের সরিষাগেড়িয়া গ্রামের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। প্রথম ৭ কিলোমিটার রাস্তা গাড়িতে যাওয়ার পর মাথায় হাত পড়ে পুলিশের। মৃতদেহ উদ্ধার করা হবে কিভাবে! এরপর, নারায়ণগড় থানার ওসি আনিসুর রহমানের উদ্যোগে, কলার ভেলা তৈরি করা হয়। শেষ আড়াই কিলোমিটার রাস্তা ওই কলার ভেলায় করে সরিষাগেরিয়া গ্রামে পৌঁছায় পুলিশ। সন্ধ্যা নাগাদ উদ্ধার করা হয় অহল্যা-র প্রাণহীন দেহ!

নারায়ণগড়ে কলায় ভেলায় করে অহল্যা সাই এর মৃতদেহ উদ্ধার করা হল :

এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মোট ৭ জনের মৃত্যু’র খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। অহল্যা সাই ছাড়াও অন্যান্যরা হলেন- কেশপুর থানার আমড়াকুচির সান্তেরা গ্রামের বাসিন্দা অরুণ শান্ত (৪৫); কেশিয়ারী থানার খাজরা গ্রামের গৃহবধূ বিজলী পাতর; মেদিনীপুর সদর ব্লকের জামকুণ্ডার বাসিন্দা কোহিনুর বিবি এবং খড়্গপুর গ্রামীণের (১ নং ব্লকের) পশ্চিম পাথরি গ্রামে রাখাল হেমব্রম (৩৬)। এছাড়াও, আরও ২ জনের মৃত্যু হয়েছে জেলায়। তাঁদের সুস্পষ্ট নাম ও ঠিকানা এখনও দেওয়া হয়নি জেলা প্রশাসনের তরফ। তবে, খড়্গপুর টাউনের ৮ নং ওয়ার্ডের সঞ্জয় খামরুই নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে। অন্যদিকে, সন্ধ্যা নাগাদ খবর পাওয়া গেছে, কেশপুর ব্লকের ১ নং অঞ্চলের চাঁদমুড়া গ্ৰামে জলে ডুবে মৃত্যু হয়েছে সনাতন সরেন নামে এক বালকের। তার বয়স মাত্র ৮ বছর বলে জানা গেছে স্থানীয় সূত্রে। যদিও, শেষের দুই মৃত্যু’র ঘটনা এখনও সরকারিভাবে রেকর্ড হয়নি বলে জানা গেছে। এছাড়াও, জেলায় প্রায় আট হাজার মাটির বাড়ি ধুলিস্যাৎ হয়েছে বলেও জানা গেছে জেলা প্রশাসন সূত্রে। অপরদিকে, সবংয়ে কেলেঘাই নদীর বাঁধ ভেঙ্গে প্রায় ১২ বছর পর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক তথা জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।

জামকুণ্ডায় কোহিনুর বিবির মৃতদেহ :

মৃত সনাতন সরেন (৮) :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago