দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: শুক্রবার ভরদুপুরে বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালী থানার অন্তর্গত ৫ নং শিরোমণি অঞ্চলের স্রোতেরডাঙার কাছে কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুশান্ত দাস। বয়স আনুমানিক ৬০। তাঁর বাড়ি মেদিনীপুর শহরের জগন্নাথমন্দির এলাকায়। কোতোয়ালী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে! ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সাইকেলে করে কোনো কাজে যাচ্ছিলেন মেদিনীপুর সদর ব্লকের শিরোমণি এলাকার দিকে। হঠাৎ দুপুর ঠিক বারোটা নাগাদ বাজ পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়! খবর পেয়ে পুলিশ পৌঁছে, দ্রুত মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন! এদিকে, শুক্রবার সকাল থেকে চলা এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দুর্যোগে গবাদিপশুরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বাজ পড়ে মেদিনীপুর সদর ব্লকের মণিদহ এলাকায় ২-৩ টি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…