Tragic Death

Ragging: পশ্চিম মেদিনীপুরের মেধাবী ছাত্রের দেহ উদ্ধার বাঁকুড়ায় রেললাইনের ধারে! ‘র‍্যাগিংয়ের শিকার’, দাবি পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন: পশ্চিম মেদিনীপুরের মেধাবী ছাত্রের দেহ উদ্ধার হল বাঁকুড়ার ছাতনায় রেললাইনের ধারে! পুলিশের অনুমান, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে অর্থাৎ আত্মহত্যা করেছেন ছাত্র। পরিবারের দাবি, র‍্যাগিংয়ের শিকার! ঘটনায় শোকস্তব্ধ জেলাবাসী। জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার ধনেশ্বরপুরের বাসিন্দা বছর ২১ এর সুপ্রকাশ বেরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন বাঁকুড়ার ছাতনার শুশুনিয়া কৃষি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। কলেজ হোস্টেলে থেকেই পড়াশুনা করতেন তিনি। শুক্রবার সকালে আদ্রা-খড়্গপুর শাখার বাঁকুড়ার ছাতনা রেল স্টেশনের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের তরফে খবর পাঠানো হয় কলেজ কর্তৃপক্ষ এবং সুপ্রকাশের পরিবারের কাছে। পুলিশের প্রাথমিক অনুমান, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ছাত্রের। অপরদিকে, কলেজে র‍্যাগিংয়ে করে, খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। তাঁরা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে।

সুপ্রকাশ বেরা :

প্রসঙ্গত, শুক্রবার সকালে বাঁকুড়ার ছাতনায় রেললাইন থেকে উদ্ধার হয় বাঁকুড়া ছাতনায় অবস্থিত শুশুনিয়া কৃষি কলেজের এক পড়ুয়া’র মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাউন লাইনে শিরোমণি এক্সপ্রেস ট্রেনের ড্রাইভার ওই পড়ুয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দেন বাঁকুড়া জিআরপি-কে। খবর পেয়ে, বাঁকুড়া জিআরপি রেললাইন থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে, শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়ায় পৌঁছয় মৃত ছাত্রের পরিবার। যান কলেজ কর্তৃপক্ষ-ও। সুপ্রকাশের পরিবারের দাবি, খুন করা হয়েছে ওই সুপ্রকাশ-কে! মাস ছয়েক আগেও র‍্যাগিংয়ের শিকার হয়েছিলেন সুপ্রকাশ। কলেজ হোস্টেলে তাঁর চুল কেটে নেওয়া হয়েছিল। সেকথা পরিবারকে জানিয়েছিলেন তিনি। সেই ঘটনার কথা তুলে পরিবারের সন্দেহ এটা ‘আত্মহত্যা’ নয়, ‘খুন’ করা হয়েছে তাঁকে। এই বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার কথাও জানিয়েছে পরিবার। পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, হোস্টেলের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কীভাবে বের হয় সুপ্রকাশ? ঘটনার পুর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন, ওই পড়ুয়ার পরিবার। অন্যদিকে, নিরাপত্তার বেষ্টনী অতিক্রম করে, কীভাবে এবং কখন ওই ছাত্র বেরিয়ে গেল, তা নিয়ে ধন্দে কলেজ কর্তৃপক্ষ। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শোকস্তব্ধ পুরো জেলাবাসী!

উদ্ধার দেহ :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago