দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: বছর কয়েক আগেই যে নদীতে তলিয়ে গিয়েছিলেন গ্রামের দুই গৃহবধূ, সেই একই নদীতে তলিয়ে গেল একই গ্রামের এক কিশোর! হৃদয় বিদারক এই ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের দারিমারা গ্রামের। জানা গেছে, স্থানীয় বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠের একাদশ শ্রেণীর ছাত্র, বছর ১৬’র সুব্রত খেলাড় শুক্রবার দুপুরে গ্রামের অন্যান্য ছেলেদের সঙ্গে কেলেঘাই নদীতে স্নান করতে নেমেছিল। আর, স্নান করতে নেমেই ভরা নদীতে তলিয়ে যায় সুব্রত! বাকি বন্ধুদের চিৎকারে গ্রামবাসীরা যখন ছুটে এসে সুব্রত’কে জল থেকে তোলেন, ততক্ষণে তার মৃত্যু হয়েছে! মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
গ্রামবাসীদের মাধ্যমে জানা গেল, বছরকয়েক আগে এই নদীতেই স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন সুব্রত’র পাড়াতুতো সম্পর্কের দুই কাকিমা ও জেঠিমা। ফের সেই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি-তে শোকস্তব্ধ পরিজন থেকে গ্রামবাসী সকলেই! শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে যায় একাদশ শ্রেণীর এই ছাত্র। কিছুক্ষণ পরে তোলা হলে, ততক্ষণে সব শেষ! নারায়ণগড় থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। উল্লেখ্য যে, গত ২১ নভেম্বর পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও এক যুবকের (জয়নারায়ণ দে) শিলবাতী নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…