দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুন: শালবনী কোবরা ক্যাম্পের এক জওয়ান আত্মঘাতী হলেন! মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান। শিবকান্ত প্রসাদ (৩৮) নামে ওই জওয়ানের বাড়ি উত্তর প্রদেশের বালিয়া জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে ৩ টা – সাড়ে ৩ ট নাগাদ, এক নম্বর ব্যারাকের তিনতলায় ২১ নম্বর রুম থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
সূত্রের খবর অনুযায়ী, ৬৬ নং ব্যাটেলিয়নের ওই জওয়ান গত ২৭ শে জুন ছুটি কাটিয়ে বাড়ি (উকাচ্চি গ্রাম) থেকে ফিরে নিভৃতবাসে (কোয়ারেন্টাইনে) ছিলেন। আজ বিকেলে তাঁর সতীর্থরা দেখতে পান, সিলিং ফ্যানে নাইলন দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছে ওই জওয়ান। শালবনী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। খবর দেওয়া হয়েছে পরিজনদের। প্রাথমিক ভাবে মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…