Suicide

স্ত্রী’র সাথে ঝগড়া করে নিখোঁজ হয়েছিলেন ডেবরা হাসপাতাল থেকে! বছর ৩০ এর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ৩ দিন পর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট: গত ১৮ ই আগস্ট (বুধবার) পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডেবরা থানার জালিমন্দা গ্রাম পঞ্চায়েতের খামরা গ্রামের চন্দ্রকান্ত সিং। ৩০ বছরের ওই যুবক পেটে ব্যাথা ও বমি’র উপসর্গ নিয়ে গ্রামীণ হাসপাতালের ইমারজেন্সি ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। তার ঠিক পরের দিনই (বৃহস্পতিবার), রাত্রি সাড়ে এগারোটা নাগাদ ওই যুবক হাসপাতাল থেকে পালিয়ে যায়! স্ত্রী’র সাথে ওই যুবকের কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় বলে জানা গেছে। এরপরই ওই যুবক মেন গেট দিয়ে বেরিয়ে যায়। তার পেছনে পেছনে ছুটে যান স্ত্রী ও হাসপাতালের গেটে থাকা নিরাপত্তারক্ষীরা। কিন্তু, কিছু দূর গিয়ে আর ওই যুবককে খুঁজে পাওয়া যায় না! এরপরই, ডেবরা থানায় নিখোঁজ ডায়েরি করে হাসপাতালে কর্তৃপক্ষ। কিন্তু, গত ৩ দিন ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি! রবিবার বিকেলে হাসপাতালের কাছাকাছি পাটনা মন্দিরের পেছনের ঝোপে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশে খবর দেওয়া হলে তাঁরা দেহ উদ্ধার করে নিয়ে যান।

ঝুলন্ত দেহ উদ্ধার যুবকের :

প্রসঙ্গত, আগস্ট মাসের ৮ তারিখে ডেবরা হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মা তিনতলার জানালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন! ওই মহিলা অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছিল। মাত্র দু’সপ্তাহের মধ্যেই ফের রোগী নিখোঁজ হয়ে যাওয়ায় ডেবরা হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে! হাসপাতালের সুপার তথা বিএমওএইচ ডাঃ আরিফ জানিয়েছেন, “ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রী’র কোন বিষয় নিয়ে ঝগড়া হয় বলে জানতে পেরেছি। যুবক যখন বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীরা ছুটে যায়, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। নিয়মমাফিক আমরা থানায় ডায়েরি করি। এরপর, রবিবার শুনি এই কান্ড! এই ঘটনার সাথে হাসপাতালের গাফিলতির কোনো সংযোগ নেই। তবে, আমরা আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা’র বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করছি।” এদিকে, রবিবার ওই যুবকের পরিবার চন্দ্রকান্তের দেহ শনাক্ত করেন! সোমবার ময়নাতদন্তের জন্য দেহ খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে করা হলেও, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

4 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago