Sports

World Yoga Day: জীবাত্মা ও পরমাত্মার সংযোগ সাধন! পশ্চিম মেদিনীপুরে পালিত হল ‘বিশ্ব যোগ দিবস’

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২১ জুন:’বিশ্ব যোগ দিবস’ (World Yoga Day) পালিত হল পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। চন্দ্রকোনার ক্ষীরপাইতে ‘চিন্তামণি যৌগিক আরোগ্য নিকেতন’- এর উদ্যোগে ‘যোগ দিবস’ পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষীরপাই পৌরসভার পৌরপ্রধান দুর্গা শংকর পান। এছাড়াও ছিলেন, ঘাটাল বিধানসভার প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই, ডাঃ মিলন ঘোষ, ডাঃ সঞ্জীত ঘোষ, কাউন্সিলর বীরেশ্বরপাহাড়ি সহ একাধিক ব্যক্তি। তাঁরা বলেন, যোগেই মুক্তি মানুষের। প্রাচীন ভারতের যোগাসন আজ সারা বিশ্বে সমাদৃত। যোগ শব্দের অর্থ সংযোগ, যা জীবাত্মা ও পরমাত্মা মধ্যে যোগসাধন করে। সেখান থেকেই ‘যোগ” শব্দটি এসেছে। ভারতবর্ষের পরম্পরা অনুযায়ী, মুনি-ঋষিদের এই সাধনা প্রমাণ করেছে এর মাধ্যমে শরীর-মন সুস্থ থাকে।

ঘাটালে পালিত হল যোগ দিবস :

জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার তরফে পালিত হল- বিশ্ব যোগ দিবস:

এদিকে, মেদিনীপুর শহর থেকে শুরু করে জঙ্গলমহল শালবনী- বিভিন্ন ক্লাব, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানেও পালিত হল, আন্তর্জাতিক যোগ দিবস। জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার তরফে শহর মেদিনীপুরে পালিত হল, বিশ্ব যোগ দিবস। উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র এবং মহাকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ প্রমুখ। অপরদিকে, শালবনীর সাতপাটিতে নেহেরু যুব কেন্দ্রের পক্ষ থেকে যোগ দিবস পালন করা হয়। মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের এন.এস.এস- এর তরফে পালিত হয় যোগ দিবস। কয়েকশো ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। জঙ্গলমহল শালবনীর মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠেও পালিত হল, বিশ্ব যোগ দিবস। যেহেতু বিদ্যালয়ে চলছে গ্রীষ্মাবকাশ। তাই, ছাত্রাবাসের শতাধিক ছাত্রকে নিয়েই যোগ দিবস পালিত হয়। সবুজ ঘাসের গালিচা পাতা বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার ছাত্ররা যোগ ব্যায়াম করান। ছাত্রাবাসের দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকারাই এদিনের যোগ দিবস পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া। তিনি এও জানিয়েছেন, “আমাদের বিদ্যালয়ের ছাত্রাবাসে প্রতিদিনই সন্ধ্যায় প্রার্থনার পর মেডিটেশন করানো হয় ছাত্রদের। সাদা ধুতি পাঞ্জাবি পরে ছাত্ররা এতে অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীদের আচরণগত ও মানসিক বিকাশ হয় বলে আমাদের ধারণা। আর, অন্যান্য বছরগুলোর মতো বর্তমান বছরেও আমরা আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছি। বর্তমান সময়ে, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে এই যোগ-ব্যায়ামের গুরুত্ব অপরিসীম।”

মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে পালিত হল যোগ দিবস :

রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের যোগ দিবস পালন:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago