Sports

Midnapore: জঙ্গলমহলের নামকরা ফুটবলার পিন্টু-র গ্রামে সাত সকালেই ফুটবলের স্কিল দেখালো রামলাল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ঢড়রাশোল (মেদিনীপুর সদর ব্লকের) গ্রাম থেকেই উত্থান মোহনবাগান-ইস্টবেঙ্গলে দাপিয়ে খেলে বেড়ানো পিন্টু মাহাতো-র! পিন্টু এখন রেলওয়ের টিমে খেলে। বৃহস্পতিবার সাত সকালে সেই পিন্টু-র গ্রামেই দাপিয়ে ফুটবল খেললো জঙ্গলমহলবাসীর প্রিয় দাঁতাল রামলাল। চাঁদড়া রেঞ্জের ঢড়রাশোল গ্রামের মাঝে ছোট্ট ফুটবল মাঠে এদিন সকালে যখন এলাকার কচিকাঁচারা ফুটবল খেলায় মেতে উঠেছিল, ঠিক সেই সময়ই পৌঁছে যায় রামলাল। এরপর, গ্রামের কচিকাঁচাদের পরিবর্তে মাঠের দখল নেয় সুবিশাল রামলাল-ই। শুরু হয় তার স্কিল দেখানো!

ফুটবল খেলতে খেলতে চলেছে রামলাল:

বেশ কিছুক্ষণ চুটিয়ে ফুটবল খেলে রামলাল। ফ্রন্ট টাচ, ব্যাক টাচে দর্শকদের মুগ্ধও করে সে! কখনও পা দিয়, কখনও আবার শুঁড় দিয়েও ফুটবল খেলে পূর্ণবয়স্ক এই দাঁতালটি। এরপর, মাঠ থেকে গ্রামের মাটির রাস্তা দিয়ে খেলতে খেলতে জঙ্গলে প্রবেশ করে সে। এর মাঝখানে অবশ্য দু’খানা ফুটবল ফাটিয়েও দেয় সে।তবে, রামলালের আগমনে এদিন হুলুস্থুল পড়েনি মোটেই! কারণ, গোটা জঙ্গলমহলের কাছেই রামলাল অত্যন্ত শান্ত হাতি হিসেবেই পরিচিত। এদিন তাই রামলালকে ফুটবল বাড়িয়ে দিয়ে দূর থেকে তার খেলা উপভোগ করতে থাকে গ্রামের ছেলে-ছোকরারা। এমনকি একটা ফুটবল ফাটিয়ে দেওয়ার পর বাড়িয়ে দেওয়া হয় আরেকটিও। প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে মনের আনন্দে ফুটবল খেলে জঙ্গলে প্রবেশ করে রামলাল। বৃহস্পতিবার সাত সকালেই রামলালের খেলা দেখে আপ্লুত গ্রামবাসীরা! ইতিমধ্যেই সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। (রামলালের খেলা দেখুন 👇)

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

4 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago