Sports

Pranati Nayak: আপ্রাণ চেষ্টা করেও পারলেন না প্রণতি, শেষ করলেন পঞ্চম স্থানে! পিংলার বাড়িতে একসঙ্গে বসে খেলা দেখলেন বাবা-মা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট: আপ্রাণ চেষ্টা করলেন, তবে এলোনা পদক! পঞ্চম স্থানে শেষ করলেন পিংলার মেয়ে তথা পশ্চিম মেদিনীপুরের ‘গর্ব’ প্রণতি নায়েক (Pranati Nayak)। জিমন্যাস্টিক ভল্ট ইভেন্টে ১২.৬৯৯ স্কোর করেছেন প্রণতি। এই ইভেন্টে ১৩.২৩৩ স্কোর করে সোনা জিতলেন অস্ট্রেলিয়ার জর্জিয়া গডউইন। রূপো জিতেছেন কানাডার লরি ডেনোমে এবং ব্রোঞ্জ জিতেছেন স্পটল্যান্ড এর শ্যানন আর্চার। তাঁর স্কোর ১৩.০৮। প্রণতি-কে পদক জিততে হলে আর মাত্র ০.৪০ স্কোর করতে হত! টোকিও অলিম্পিকসের পর বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022)-ও পদক এলোনা। কিছুটা মন খারাপ পিংলা তথা পশ্চিম মেদিনীপুরের। তবে, প্রত্যন্ত কড়কাই গ্রামের এক নিম্নবিত্ত পরিবার থেকে এতদূর অবধি পৌঁছনো’র গর্ব-ও বা কম কিসের! সোমবার এমনটাই বললেন বাবা শ্রীমন্ত নায়েক এবং মা প্রতিমা নায়েক। পরিবারের সকলে মিলে সন্ধ্যা থেকে বসে মোবাইলে খেলা দেখলেন। বাড়িতে টিভি থাকলেও, আসেনা এই সমস্ত চ্যানেল!

পিংলার বাড়িতে:

প্রসঙ্গত উল্লেখ্য, একমাত্র ভারতীয় মেয়ে হিসেবে শনিবার কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)- এর ভল্ট ফাইনালে প্রবেশ করেছিলেন প্রণতি নায়েক (Pranati Nayak)। ওইদিন দ্বিতীয় স্থানে শেষ করে ফাইনালের জন্য নির্বাচিত হয়েছিলেন প্রণতি। প্রথম হয়েছিলেন স্কটল্যান্ডের শ্যানন। সেই শ্যানন ফাইনালে ব্রোঞ্জ জিতলেন। তবে, শনিবার (৩০ জুলাই) থেকেই আশায় বুক বেঁধেছিল গোটা পশ্চিম মেদিনীপুর। তাকিয়ে ছিলেন সমগ্র ভারতবাসী। তবে, সোমবার সন্ধ্যায় পঞ্চম স্থানে শেষ করলেন প্রণতি। উল্লেখ্য যে, গতবছর টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics)ও প্রণতি পদক আনতে পারেননি! দ্বাদশ স্থানে শেষ করেছিলেন। তবে, এইবছর (২০২২) নবম এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকসে (১৮ জুন) ব্রোঞ্জ পান প্রণতি।

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago