Sports

Chess Championship: জঙ্গলমহল শালবনীতে প্রথম রাজ্যস্তরীয় দাবা প্রতিযোগিতার উদ্বোধন! সূচনা হল দাবা অ্যাকাডেমির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: প্রত্যন্ত জঙ্গলমহলে এই প্রথম রাজ্যস্তরীয় দাবা প্রতিযোগিতার আয়োজন করা হল। শালবনী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা চেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রবিবার শালবনীতে ১ম জঙ্গলমহল চেস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়। উদ্বোধন করেন রাজ্য ও জাতীয় স্তরের দাবাড়ু অতনু লাহিড়ী। এদিন তাঁর হাত ধরেই শালবনীতে চেস অ্যাকাডেমিরও সূচনা হয়। ছিলেন শালবনীর বিডিও প্রণয় দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, শালবনী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপ সিংহ প্রমুখ।

অ্যাকাডেমির উদ্বোধন করলেন দাবাড়ু অতনু লাহিড়ী:

রাজ্যস্তরীয় এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে প্রায় ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিভিন্ন বয়সের দাবাড়ু-রা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এর মধ্যে, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ৫০ জন প্রতিযোগী আছেন। উদ্যোক্তাদের তরফে সন্দীপ সিংহ জানান, “দাবা’র প্রতি উৎসাহ বাড়াতে এবং প্রত্যন্ত জঙ্গলমহলের ছেলে-মেয়েদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার অন্বেষণেই উদ্যোগ। জঙ্গলমহলের চেস অ্যাকাডেমি-র মাধ্যমে আগামী দিনে প্রতিভাবান দাবাড়ুদের খুঁজে পাওয়া সম্ভব হবে বলেও আমরা আশাবাদী।” প্রসঙ্গত উল্লেখ্য যে, বিশ্বনাথন আনন্দের পর প্রায় ২১ বছর বাদে (২০০২ এর পর ২০২৩) দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে দাবার বিশ্বকাপ ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন মাত্র ১৮ বছর বয়সী রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। চ্যাম্পিয়ন হতে না পারলেও ১৪০ কোটি দেশবাসীর মন জিতে নেন ১৮ বছরের কিশোর প্রজ্ঞানন্দ। আর, সেই আবহে প্রত্যন্ত জঙ্গলমহল এলাকাতে এই রাজ্যস্তরীয় দাবা প্রতিযোগিতা ঘিরে এলাকাবাসীদের মধ্যে উৎসাহ ও উন্মাদনা তুঙ্গে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago