Sports

Kabaddi: পশ্চিম মেদিনীপুর কাবাডি ফেডারেশনের বিদ্যালয়ভিত্তিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভাদুতলা স্কুলের ছাত্রীরা, সেরা খেলোয়াড় উমা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর কাবাডি ফেডারেশন আয়োজিত বিদ্যালয়ভিত্তিক কাবাডি টুর্নামেন্টে (বালিকা) চ্যাম্পিয়ন (Champion) হল শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়। মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজিয়েট উচ্চ বালিকা বিদ্যালয়কে ফাইনালে পরাজিত করে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন হয় ভাদুতলা স্কুল। প্রসঙ্গত, জেলা কাবাডি ফেডারেশনের তরফে গত ১২ এপ্রিল থেকে মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেদিনীপুর শহরের ৪টি বালিকা বিদ্যালয়, ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের বালিকা দল (গার্লস টিম) এবং স্পোর্টস কমপ্লেক্সের একটি বালিকা (গার্লস টিম) দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথমে প্রায় ৭ দিন প্রশিক্ষণ দেওয়ার পর, মূল প্রতিযোগিতার আয়োজন করা হয় ফেডারেশনের তরফে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরীর সঙ্গে বিজয়িনীরা:

জেলা শহর মেদিনীপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়, মেদিনীপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়, পাহাড়িপুর বালিকা বিদ্যাপীঠ, অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যাপীঠ, ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় এবং মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সের বালিকা দল সহ ৬টি টিমকে নিয়ে এই ‘শহীদ ক্ষুদিরাম বসু কাপ- ২০২৪’ আয়োজিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় (উ.মা.) এবং রানার্স আপ হয় মেদিনীপুর কলেজ বালিকা বিদ্যালয়। প্রত্যন্ত জঙ্গলমহল শালবনীর ভাদুতলা স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করে মল্লিকা সরেন, প্রীতি জানা, উমা দোলই মনীষা দাস, সুস্মিতা সিং, লক্ষ্মী কিস্কু, লক্ষ্মী মাহাতো, প্রিয়াঙ্কা সরেন, সুজাতা মান্ডি এবং মালতি মুর্মু। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় উমা দোলই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী বলেন, বিদ্যালয়ের ক্রীড়াবিভাগের শিক্ষক রবীন্দ্রনাথ মুর্মু এবং চুনকা সরেনের সহযোগিতায় ছাত্রীদের সাফল্য। বিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্স কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানানো হয়। অপরদিকে, বিজয়িনীদের সংবর্ধিতও করা হয় স্কুলের তরফে।

সহকারী প্রধান শিক্ষক ড. সুরজিৎ ঘোষালের সঙ্গে বিজয়ী খেলোয়াড়রা:

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

14 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

1 week ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago