Weather Update

Midnapore: সর্বোচ্চ তাপমাত্রার নতুন ‘রেকর্ড’, ৪৬ ছুঁয়েই ফেললো শহর মেদিনীপুর! লাল সতর্কতা ৬ জেলায়; ছুটির আগে শেষ দিনে লস্যি, ঠান্ডা জল শালবনীর পড়ুয়াদের জন্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ এপ্রিল: একদিকে চরম তাপপ্রবাহের রেড অ্যালার্ট বা লাল সতর্কতা (Red Alert)! অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রার ভাঙা-গড়ার খেলা। যেন গনগনে আগুনের আঁচে জ্বলছে শহর মেদিনীপুর, খড়্গপুর সহ গোটা পশ্চিম মেদিনীপুর জেলা! শনিবার বিকেল সাড়ে ৫-টা নাগাদ মেদিনীপুর শহরের উপান্তে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) আবহাওয়া বিভাগের (Meteorological Park) তরফে জানানো হল, শনিবার জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৯৯ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবার বেলা আড়াইটা নাগাদ রেকর্ড বা সংগ্রহ করা হয়েছে VU-র আবহাওয়া বিভাগের তরফে। শুক্রবারের ‘রেকর্ড’ তাপমাত্রার তুলনায় এই তাপমাত্রা আরও ০.৯৩ ডিগ্রি সেলসিয়াস বেশি! উল্লেখ্য যে, শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.০৬ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল বিগত কয়েক বছরের তুলনায় তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের (Meteorological Park) ইতিহাসে ‘রেকর্ড’। শনিবার সেই ‘রেকর্ড’ ভেঙে নতুন ‘রেকর্ড’ গড়ল জঙ্গলমহলের এই জেলা তথা জেলা শহর মেদিনীপুর। শনিবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার গড় তাপমাত্রা ছিল ৩৫.২৬ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য যে, শুধু পশ্চিম মেদিনীপুর নয়; এদিন পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমও এদিন পুড়েছে প্রায় ৪৪-৪৫ ডিগ্রির দাবদাহে!

লস্যি হাতে গোদাপিয়াশাল এমজিএম উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা:

প্রসঙ্গত, শনিবার দুপুরেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান সহ ৬টি জেলায় তাপপ্রবাহ বা হিট ওয়েভের (Heat Wave) লাল সতর্কতা (Red Alert) জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট (Orange Alert)। আগামীকাল অর্থাৎ রবিবার (২১ এপ্রিল) পর্যন্ত যথাক্রমে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। অনরদিকে, সোমবার থেকে বুধবার (২২-২৪ এপ্রিল) পর্যন্ত দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে এও জানিয়ে দেওয়া হয়েছে, উত্তর পশ্চিম ভারতের শুষ্ক ও গরম বাতাসের প্রভাবে আপাতত এই লু বা তাপপ্রবাহের দাপট চলবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই আবহাওয়া দপ্তরের। তবে, সোমবার ও মঙ্গলবার গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তবে, তাতে গরম থেকে নিস্তার মিলবেনা বলেই জানিয়েছে হাওয়া অফিস।

তৈরী হল লস্যি:

অপরদিকে, প্রবল তাপপ্রবাহের কারণে ইতিমধ্যেই ২২ এপ্রিল, সোমবার থেকে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। স্বাভাবিকভাবেই, গরমের ছুটি পড়ার আগে শনিবারই ছিল বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের শেষ দিন। হাঁসফাঁস করা গরমের মধ্যে, শেষ দিনে পড়ুয়াদের শরীর-মন-প্রাণে একটু ‘শীতলতা’ এনে দিতে শালবনীর গোদাপিয়াশাল এমজিএম উচ্চ বিদ্যালয়ের তরফে ঠান্ডা ঠান্ডা লস্যির ব্যবস্থা করা হয়েছিল। সঙ্গে ছিল রসগোল্লা আর ঠান্ডা জলও। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, তাপপ্রবাহ শুরু হওয়ার পরই অর্থাৎ চলতি সপ্তাহের শুরু থেকে ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়, মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের মতো শালবনীর বেশ কিছু স্কুলে ‘ওয়াটার বেল‘-র সূচনাও করা হয়েছিল। অতিরিক্ত এই বেল বা ঘন্টা (দু’টি) পড়লেই ছাত্র-ছাত্রীদের হাতে ঠান্ডা জল তুলে দিয়েছেন শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা!

মৌপাল স্কুলে ওয়াটার বেল:

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

12 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

1 week ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago