Sports

ঈশ্বরের হাতে ‘কোপা’র কাপ! মারকানার আকাশ নীল-সাদা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১১ জুলাই: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান! মারাকানায় এখন শুধুই নীল-সাদা রং। ঈশ্বরের (পড়ুন, মেসি) হাতে উঠলো কাপ! ডি’মারিয়ার গোলের ওপর ভর করে প্রতিপক্ষ ব্রাজিলকে হারিয়ে এবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। পাশাপাশি, শাপমুক্তি ঘটলো মেসিরও। দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার হাত ধরেই এবার ট্রফির খরা কাটলো আর্জেন্টিনার। এই নিয়ে মোট ১৫ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে মারাদোনার দেশ।

মারকানায় ইতিহাস :

মারাকানার তিন হাজার দর্শকের পাশাপাশি, বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীদের চোখ ছিলো আজকের এই হাইভোল্টেজ ম্যাচে। চিরকালীন দুই যুযুধান প্রতিপক্ষের লড়াইর শেষ হাসি কে হাসবে এটাই ছিল কোটি টাকার প্রশ্ন। এদিনের ম্যাচের মাত্র ২২ মিনিটেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ডি পলের বাড়ানো ক্রস থেকে ডি’মারিয়ার একটি বিশ্বমানের গোলেই নির্ধারণ হয়ে যায় ফলাফলের। নেইমার-রিচার্ডলিসনরা কোনোভাবেই আর্জেন্টিনার চক্রব্যূহ ভেদ করতে পারেননি। শেষপর্যন্ত জয়ের মুকুট ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। আর এভাবেই মেসিবাহিনীর হাত ধরে তৈরি হলো নতুন ইতিহাসও! খুশি বাঙালিও। এই প্রজন্মের ফুটবল-ঈশ্বরের হাতে “বিশ্বকাপ” না উঠলেও কোপার “কাপ” উঠলো অবশেষে!

মারকানায় ইতিহাস :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago