Special Article

সন্তান পৃথিবীতে আসার আগেই বিদায় নিয়েছেন সৌমিত্র! মেঘানের জন্মদিনে মেদিনীপুরের প্রান্তিক শিশুদের সঙ্গে ‘খুশি’ ভাগ করে নিলেন সোনালী

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: থমকে গিয়েছিল সোনালী’র ‘একলা আকাশ’! সেই আকাশেই ‘শুকতারা’ হয়ে এসেছে মেঘান। সব ‘খুশি’ এখন ওকে ঘিরেই! সেই মেঘান দেখতে দেখতে দুই পূর্ণ করে তিনে পা দিল রবিবার (১৯ ডিসেম্বর)। মেঘানের জন্মদিনের খুশি ভাগ করে নিতেই, সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে, পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর (কেশপুর ব্লকের) থেকে সোনালী পৌঁছে গিয়েছিলেন মেদিনীপুর শহরের একপ্রান্তে আবাস সংলগ্ন জামবাগানে। শহরের প্রায় ৩০-৪০ জন প্রান্তিক শিশুর সঙ্গে দুপুর-টা কাটালেন সপরিবারে। খাওয়া-দাওয়ার আয়োজনের সাথে সাথে, উপহার-চকলেট-কেক তুলে দিয়ে রেল কলোনীর টিনা, পায়েল, রাজু, চিন্টু, মণি-দের মুখে একটু হাসি ফোটালেন শীতের দুপুরে। গত প্রায় আড়াই বছর ধরে জীবনযুদ্ধে যে ভয়াবহ লড়াই চালিয়ে যাচ্ছেন সোনালী, সেই লড়াইয়ের মাঝেই নিজেও একটু আনন্দ খুঁজে নিলেন এভাবেই।

ছোট্ট মেঘান দাদা-দিদিদের সঙ্গে :

প্রসঙ্গত, মেঘান পৃথিবীতে আসার চার মাস আগেই মর্মান্তিক দুর্ঘটনায় স্বামীকে হারিয়েছেন সোনালী! বিয়ের মাত্র মাস ছয়েকের মধ্যেই, যখন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জাতীয় সড়কের উপর এক ভয়াবহ অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তাঁর স্বামী তথা আনন্দপুর থানার পাচরা (লাগারডাঙা) গ্রামের বছর ৩৩ এর যুবক তথা প্রতিশ্রুতিমান ব্যবসায়ী সৌমিত্র ঘোষ। তারপর থেকেই শুরু হয়েছে জীবনের সবথেকে কঠিন লড়াই! ২০১৯ এর ২৮ আগস্ট সোনালী’র উপর গুরুদায়িত্ব অর্পণ করে বিদায় নিয়েছেন সৌমিত্র। ২০১৯ এর ১৯ ডিসেম্বর পৃথিবীতে এসেছে মেঘান! রবিবার দুই পেরিয়ে তিনে পা দিল সে। তার জন্মদিনের খুশি ভাগ করে নিতেই শহরের রেল কলোনীর প্রান্তিক শিশুদের সঙ্গে বনভোজনের আয়োজন করেছিলেন সোনালী। শুধু বনভোজন নয়, কচিকাঁচাদের হাতে তুলে দেওয়া হল উপহার (টুপি), কেক, চকলেট প্রভৃতি। ছিলেন সোনালী’র পরিবারের সদস্যরা।

ছোট্ট মেঘান :

মা ও মাসি (রোনিয়া রায়)’র সঙ্গে মেঘান :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago