Social Work

মেদিনীপুরের ‘ভূমিপুত্র’ প্রবাসী বাঙালি বিজ্ঞানী করোনা মোকাবিলায় ২ লক্ষ টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন: অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন মেদিনীপুরের ‘ভূমিপুত্র’ তথা প্রবাসী বাঙালি বিজ্ঞানী কালীপদ পাহান। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ লক্ষ টাকা সাহায্য করলেন প্রবাসী বাঙালি বিজ্ঞানী ড. পাহান। কালীপদ বাবু’দের প্রতিষ্ঠিত মেদিনীপুর রাধাগোবিন্দ ট্রাস্টের পক্ষ থেকে প্রথম দফায় দেড় লক্ষ টাকা ও পরে ব্যক্তিগতভাবে ওই তহবিলে আরও ৫০ হাজার টাকা অনুদান পাঠিয়ে মানবিকতার নিদর্শন রাখলেন এই প্রবাসী বাঙালি বিজ্ঞানী।

অধ্যাপক কালীপদ পাহান :

প্রসঙ্গত, কালিপদ বাবু’র পৈত্রিক ভিটে খড়্গপুর গ্রামীণের বসন্তপুরে। কর্মসূত্রে তিনি আমেরিকার শিকাগোর রাস ইউনিভার্সিটির বিখ্যাত নিউরো বিজ্ঞানী। করোনা রোগের প্রতিষেধক হিসাবে নাকের ড্রপ আবিষ্কার এর ক্ষেত্রেও অধ্যাপক পাহানের অগ্রণী ভূমিকা ছিল। অপরদিকে, ২০১৮ সালে গড়ে ওঠা এই “রাধাগোবিন্দ ট্রাস্ট” অতিমারীর সময়ে মেদিনীপুরের পিছিয়ে পড়া জনজাতির দুঃস্থ ও অসহায় মানুষদের পাশেও দাঁড়িয়েছে। শুধু তাই নয়, মেদিনীপুর শহরের উপকণ্ঠে কাঁসাই নদীর তীরে গান্ধীঘাটে এই বাঙালি বিজ্ঞানীদের সংস্থা ইসকন মন্দির নির্মাণের কাজ শীঘ্রই শুরু করবে বলে জানিয়েছেন সংস্থার সদস্য গৌরীশংকর মাইতি, নবীন ঘোষ, অনুপ ঘোষ, সুধীর পাল প্রমুখরা। ট্রাস্টের অন্যতম কর্মকর্তা তথা বাঙালি বিজ্ঞানীর সুযোগ্য ছাত্র, বর্তমানে মেদিনীপুর সিটি কলেজের অধ্যক্ষ ড. সুদীপ্ত চক্রবর্তীর কথায়, “রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষদের পাশে দাঁড়াতেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে এই অনুদান তুলে দিয়েছি। আগামী দিনেও এভাবেই রাজ্য ও জেলার মানুষদের পাশে থেকে মানবসেবায় অংশগ্রহণ করতে চাই।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago