দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন: ফের গুলি চললো রেল শহরে! এটিএমে টাকা ভরার গাড়ি লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। সংস্থার এক কর্মী গুলিবিদ্ধ হলেন। আহত হলেন নিরাপত্তা কর্মী। তবে, তাঁর অসীম দুঃসাহসিকতায় টাকা লুট করতে পারলনা দুষ্কৃতীরা। আহত দু’জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, একটি এটিএমে টাকা ভরার সংস্থার পক্ষ থেকে গাড়িতে করে টাকা জমা করতে যাচ্ছিলেন ৪ জন। মাত্র একজন নিরাপত্তা কর্মী ছিলেন। আর সেই সময়, দুটি বাইকে করে ৪ জন দুষ্কৃতী পৌঁছয় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের ব্যস্ততম গোলবাজার এলাকায়। প্রথমে গাড়ি লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর, নিরাপত্তা কর্মী মথুর মোহন রায় সহ দুই কর্মী গাড়ি থেকে নামলে আরও ২ রাউন্ড গুলি চালানো হয়। পায়ে গুলি লাগে সোমনাথ সরকার নামে এক কর্মীর। তাতেও ভয় পাননা মথুর মোহন। তাঁর বুকে নাইন এম এম পিস্তল ঠেকালেও তিনি গাড়ির (টাকা যেখানে ছিল) দরজা খোলেননি! বেধড়ক মারধর করা হয় তাঁকে। তবে, মথুর মোহন’কে টলানো যায়নি! এরপর, লোকজন পৌঁছে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে, এক টাকাও লুট করতে পারেনি দুষ্কৃতীরা। আপাতত আহত দুই কর্মীকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছেন খড়্গপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার। ওই এলাকা থেকে বেশ কয়েকটি গুলির খোল উদ্ধার করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…