Recent

Snatching: প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইকারীর খপ্পরে মহিলা! চার ঘন্টার মধ্যে সোনার হার সহ দুষ্কৃতী গ্রেপ্তার পশ্চিম মেদিনীপুরে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ভোরবেলায় প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইবাজের খপ্পরে পড়েন এক মহিলা! তাঁর গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ওই ছিনতাইকারী। ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে মাথায় চোট পান মহিলা! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কুশপাতা এলাকায়। আহত মহিলাকে ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। তিনি মাথায় চোট পেয়েছেন বলে জানা গেছে। তব, অবস্থা স্থিতিশীল। এদিকে, ঘটনার মাত্র চার ঘণ্টার মধ্যে সোনার হার সহ ওই ছিনতাইবাজকে গ্রেফতার করেছে ঘাটাল থানার পুলিশ। তাকে আদালতেও তোলা হয়েছে, তা সত্ত্বেও ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক!

উমা আদক :

জানা যায়, বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন কুশপাতার বাসিন্দা উমা আদক। তাঁর অভিযোগ অনুযায়ী, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিকের অফিস সংলগ্ন মোড়ে এক ব্যক্তি তাঁকে পিছন থেকে টেনে ধরেন। ফলে, তিনি রাস্তায় পড়ে যান। এরপরই তাঁর গলায় থাকা সোনার হারটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী। এদিকে, রাস্তার উপরে পড়ে যাওয়ার ফলে, মাথায় চোট পান উমা দেবী। তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁর পরিবারের তরফে। অন্যদিকে, অভিযোগ পাওয়ার পরই মাত্র চার ঘন্টার মধ্যে উত্তম প্রামাণিক নামে ওই ছিনতাইকারীকে গ্রেফতার করে ঘাটাল থানার পুলিশ‌। উদ্ধার হয়েছে সোনার হার। বৃহস্পতিবার ধৃতকে পেশ করা হয় ঘাটাল মহকুমা আদালতে। তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তবে, ঘাটাল শহরের মাঝখানে কাকভোরে এই ধরনের ঘটনা ঘটায়, আতঙ্কিত প্রাতঃভ্রমণকারী মহিলারা! যদিও, তাঁদের আশ্বস্ত করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে।

বিজ্ঞাপন (Advertisement) :

বিজ্ঞাপনী প্রচার:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago