Recent

Midnapore: প্রাক্তনী নন, প্রাক্তন শিক্ষিকাও নন; তবুও স্কুলকে ভালোবেসে তহবিলে ১লক্ষ টাকা! সহৃদয় মহিলাকে সম্মান জানিয়ে গোদাপিয়াশাল স্কুলে রবীন্দ্র মূর্তি উন্মোচন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: আত্মকেন্দ্রিকতার যুগে শুধুমাত্র একটি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থেকেও ১লক্ষ টাকা দান করা যায়! একজন সাধারণ মহিলা হয়েও তাই ‘অসাধারণ’ হয়ে উঠলেন জঙ্গলমহল শালবনীর কাজল পান্ডে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কাছারিরোড সংলগ্ন স্টেশন পাড়ার বাসিন্দা কাজল দেবী শালবনী ব্লকেরই গোদাপিয়াশাল এম.জি.এম উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে, বিদ্যালয় তহবিলে ১লক্ষ টাকা অনুদান হিসেবে তুলে দিয়েছেন। তিনি ওই স্কুলের প্রাক্তনী বা প্রাক্তন পড়ুয়া নন। প্রাক্তন শিক্ষিকাও নন। গ্রামাঞ্চলের বর্ধিষ্ণু এক পরিবারের সদস্যা। বছর ৫০’র কাজল দেবী অনূঢ়া। তবে, তাঁর ভাইপো, ভাইঝিরা (দাদা-ভাইয়ের ছেলেমেয়েরা) পড়ে গোদাপিয়াশাল স্কুলে। সেই ভালোবাসা থেকেই বিদ্যালয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে সম্প্রতি স্কুল কর্তৃপক্ষের হাতে তিনি (কাজল পান্ডে) এই টাকা তুলে দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের সহ-শিক্ষক মণিকাঞ্চন রায়। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপাল প্রসাদ চক্রবর্তী সহ বিদ্যালয় কর্তৃপক্ষ।

গোদাপিয়াশাল স্কুলের অনুষ্ঠানে:

আর, সেই অর্থেরই কিছুটা অংশ ব্যয় করে বিদ্যালয় প্রাঙ্গণে ‘কবিগুরু’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। মঙ্গলবার ২৫শে বৈশাখের পুণ্য লগ্নে সেই মূর্তি উন্মোচিত হলো। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, এবার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে এই গোদাপিয়াশাল মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়েই ‘কবিপ্রণাম’ অনুষ্ঠান উদযাপিত হলো। শান্তিনিকেতনের মতো সজীব-সুন্দর পরিবেশে পালিত হল ‘বিশ্বকবি’-র ১৬৩তম জন্মজয়ন্তী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক বরুণ মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও প্রাক্তনীরাও। রবি ঠাকুরের গান, কবিতা, নৃত্যের মধ্য দিয়ে বিশেষ এই দিনটি উদযাপিত হয়। তারপরই, উন্মোচিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি।

রবীন্দ্র মূর্তি উন্মোচন:

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

4 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago